বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ নভেম্বর ২০২৩, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন থেকে বাঘের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিলাল হোসেন: সুন্দরবন থেকে একটি বাঘের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ।

শনিবার (২৫ নভেম্বর) লোকালয়ে এনে বাঘের মরদেহটি মাটিতে পুতে ফেলা হয়। এর আগে শুক্রবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকা থেকে বাঘের মরদেহটি উদ্ধার করে বনবিভাগের কৈখালী স্টেশনের সদস্যরা।

বন বিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা সজল কুমার দ্বীপ জানান, সুন্দরবনের কাচিকাটা এলাকায় টহলকালে শুক্রবার অর্ধগলিত অবস্থায় মরা বাঘটিকে নদীতে ভাসতে দেখেন তারা। পরে বাঘটি উদ্ধার করে শনিবার লোকালয়ে ফেরে টহলকারীরা দলটি। বয়সজনিত কারণে বাঘটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শ্যামনগর থানায় অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বাঘের মরদেহ উদ্ধারের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন বন কর্মকর্তা সজল কুমার।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সরকারী বন সংরক্ষক কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, কাচিকাটা রায়মঙ্গল এলাকা থেকে বাঘের অর্ধগলিত মরদেহটি নদী থেকে উদ্ধার করা হয়। থানায় সাধারণ ডায়েরি করে মরদেহটি মাটিতে পুতে ফেলা হয়েছে। ২০-২৫ বয়স হওয়ায় বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!