বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ এপ্রিল ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বৃষ্টি আইনে কেকেআরকে ৭ রানে হারালো পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক: প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের বিশাল স্কোর গড়ে তুলেছিলো পাঞ্জাব কিংস। বড় স্কোর গড়ার ফলেই বড় ধরনের সুবিদা পেলো শিখর ধাওয়ানের দল। কারণ, বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার ফলে- যেটুকু খেলা হয়েছে, সেটাকে ধরে দুই দলের স্কোর হিসেব করে দেখা গেলো পাঞ্জাব এগিয়ে থাকে ৭ রানে।

অবশেষে বৃষ্টি আইন ডিএল মেথডে সেই ৭ রানেই জয় নিয়ে মাঠ ছাড়লো পাঞ্জাব কিংস। মোহালির ধর্মশালায় এই জয়ে এবারের আইপিএল শুরু হলো প্রীতি জিনতার দলের। অন্যদিকে পরাজয়ে শুরু হলো শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের। নতুন অধিনায়ক নিতিশ রানার শরুটাও ভালো হলো না।

পাঞ্জাব কিংসের করা ১৯১ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছিলো কলকাতা নাইট রাইডার্স। ৪ ওভারে জয়ের জন্য তখনও ৪৫ রান প্রয়োজন ছিল তাদের। এ মুহূর্তেই নামে বৃষ্টি। শেষ পর্যন্ত এই বৃষ্টির কারণে আর খেলা চালানো সম্ভব হয়নি। ম্যাচ রেফারি মানু নাইয়ার সেখানেই খেলা বন্ধ ঘোষণা করেন এবং ডিএল মেথডে ৭ রানে পাঞ্জাবকে বিজয়ী ঘোষণা করেন।

১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব বড় স্কোর খেলতে পারেনি কোনো ব্যাটার। শুরুদেই মানদিপ সিং আউট হয়ে যান ২ রান করে। রহমানুল্লাহ গুরবাজ করেন ১৬ বলে ২২ রান। অনুকুল রয় ৪ রান করে বিদায় নেন। ভেঙ্কটেশ আয়ার করেন ৩৪ রান। ২৪ রান করেন নিতিশ রানা।

সর্বোচ্চ ৩৫ রান আসে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে। ১৯ বলে ছোট একটা ঝড় তুলে দিয়ে ফিরে যান তিনি। বৃষ্টির সময় শার্দুল ঠাকুর ৮ রানে এবং সুনিল নারিন ৭ রানে ব্যাট করছিলেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস। ৫০ রান করেন ভানুকা রাহাপাকসে, ৪০ রান করেন শিখর ধাওয়ান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!