বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ মার্চ ২০২৪, ১২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইয়াশের সঙ্গে প্রেম করছেন কিনা জানালেন অভিনেত্রী তটিনী

ইনোদন ডেস্ক: এই তো কিছুদিন আগের কথা। সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ক্রলিংয়ের সময় হঠাৎ করেই কম-বেশি সবার চোখে পড়েছে ছোটপর্দার অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর পোস্ট। ফেসবুকে পোস্ট করা তাদের ছবি ও ক্যাপশন একই রকম ছিল। তারপরই সোশ্যালে এ নিয়ে নানা ধরনের মন্তব্যের ঝড় তুলতে থাকেন নেটিজেনরা। অনেকেই আবার শুভকামনাও জানান তাদের। চাউর হতে থাকে ইয়াশ-তটিনীর মধ্যকার প্রেম ও বিয়ের কথা।

ফেসবুকে পোস্ট করা একই ধরমের ছবিতে দেখা যায় বেশ রোমান্টিক দৃষ্টিতে অভিনেতার দিকে তাকিয়ে আছেন তটিনী। আর ইয়াশ দূরের কিছু একটা দেখাচ্ছেন অভিনেত্রীকে। দু’জনের পোস্টেই ক্যাপশনে লেখা ছিল, ‘ওহে কী করিলে বলো, পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে।’

ইয়াশ-তটিনীর এ পোস্ট নিয়ে নানা সমালোচনা ও চর্চা হতে থাকে। এ ব্যাপারে দেশের একটি সংবাদমাধ্যমকে তটিনী বলেন, আসলে এটা ইচ্ছাকৃত ছিল। আমরা একসঙ্গে রাফাত মজুমদার রিংকুর একটি নাটকে কাজ করেছি। ওই নাটকের প্রচারণার জন্য একসঙ্গে পোস্ট করা হয়েছে ছবিটি।

দু’জনের একসঙ্গে এমন ছবি ও পোস্টে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। সেসব অবশ্য উপভোগ করছেন তারা। কিন্তু প্রেম ও বিয়ের গুঞ্জনকে একদমই পাত্তা দিচ্ছেন না অভিনেত্রী। তার ভাষ্যমতে, আমাদের এই সম্পর্ক শুধু অভিনয়ের সূত্রে।

তটিনী বলেন, আমরা প্রথমবার যখন একসঙ্গে কাজ শুরু করি, ওই সময় থেকে দর্শকরা আমাদের কাজগুলো ব্যাপক পছন্দ করতে থাকেন। তখনও দর্শকরা আমাদের নিয়ে নানা কথা বলতেন। শুরুতে কিছুটা ভ্যাবাচেকা খেতাম। তখন মনে হতো, আসলে এসব ব্যাপারে কী বলব বা কী ব্যাখ্যা দেব, তা ভেবে পেতাম না। কেননা, দর্শকদের বোঝানো তো সহজ নয়।

এ অভিনেত্রীর ভাষ্যমতে―তখন থেকেই তাদের নিয়ে ভক্তদের আগ্রহ-কৌতূহলগুলো দারুণ উপভোগ করেন তিনি। অভ্যস্তও হয়ে গেছেন। কী ব্যাখ্যা দেবেন, যা নেই, তা নেই। নিজেদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দর্শকরা তাদের নিয়ে কথা বলেন, প্রশংসা করেন এটাকে ইতিবাচকভাবে দেখেন। তটিনী বলেন, আমরা ধারাবাহিকভাবে একসঙ্গে এত কাজ করি, অভিনয়ের মাধ্যমেই আমাদের সংযোগ হয়ে গেছে। আমাকে অভিনয়ে খুবই হেল্প করেন ভাইয়া। আর আমিও জুনিয়র হিসেবে ভাইয়াকে সেই জায়গা থেকে যথেষ্ট সম্মান করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০