বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ ফেব্রুয়ারি ২০২৪, ১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোদির আহ্বানে শেষমুহূর্তে বিয়ের ভেন্যু বদল অভিনেত্রীর

বিনোদন ডেস্ক: বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুলপ্রীত সিং।

প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। চলতি ফেব্রুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন এ যুগল।
এজন্য ‘ডেস্টিনেশন ওয়েডিং’আয়োজনের উদ্দেশ্যে বিদেশে ভেন্যুও ঠিক করে রেখেছিলেন তারা। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে শেষমুহূর্তে সেই ভেন্যুই বদলে ফেললেন রাকুল-জ্যাকি।

যাদের বিদেশে গিয়ে সামাজিক অনুষ্ঠান বা বিয়ের মতো আয়োজনের সামর্থ্য আছে, তারা যেন সেই অনুষ্ঠান দেশেই করেন – সম্প্রতি ভারতীয়দের এমন অনুরোধ করেন নরেন্দ্র মোদি। কারণ, এতে করে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। মোদির সেই আহ্বানে সাড়া দিতেই নাকি শেষ মুহূর্তে নিজেদের পরিকল্পনা বদলে ফেলেছেন রাকুল ও জ্যাকি।

ইউরোপের কোনো দেশের পরিবর্তে ভারতের মাটিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বিদেশ নয়; বিয়ের জন্য গোয়াকে বেছে নিয়েছেন রাকুলপ্রীত ও জ্যাকি। গত ছয় মাস ধরে নেওয়া সব পরিকল্পনা বদলে এখন গোয়াতে বিয়ের সকল আয়োজন সম্পন্ন করতে ব্যস্ত তারা। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি।

উল্লেখ্য, বলিউড তারকাদের মধ্যে ‘ডেস্টিনেশন ওয়েডিং’বেশ জনপ্রিয়। আনুশকা শর্মা ও বিরাট কোহলি বিয়েটা সেরেছিলেন ইতালির ফ্লোরেন্সে। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ গাঁটছড়া বেঁধেছিলেন ইতালির লেক কোমোর ধারে। রাকুলপ্রীত ও জ্যাকিও চেয়েছিলেন তেমনটাই।

তবে প্রধানমন্ত্রীর আহ্বানে সেই পরিকল্পনাকে ছেঁটে ফেললেন রাকুল-জ্যাকি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

২

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

৩

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

৪

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৫

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৬

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৭

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৯

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

১০

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

১১

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১২

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১৩

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১৪

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৫

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৬

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৭

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৮

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৯

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২০