
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পাইকগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে পরিবেশবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পাইকগাছা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সিএসও সভাপতি শারমিন রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক।
এ সময় আরো উপস্হিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভিন, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি জি এম মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারসিক কর্মকর্তা বাবলু জোয়ার্দ্দার। আরো বক্তব্য রাখেন সাংবাদিক আলাউদ্দীন রাজা, বারসিকের সমন্বয়ক কুমারেশ বাউয়ালী, শিক্ষক হিমাংশু বিশ্বাস, শিক্ষার্থী দীপা সাধু ও বারসিকের মুক্তি রানী। অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন সাংবাদিক ফসিয়ার রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
ক্যাম্পেইন শুরুর আগে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। পরে অতিথিরা স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মন্তব্য করুন