বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ অক্টোবর ২০২৩, ১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় নির্বাচনী সমঝোতা, উঠে গেল মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার মাদুরো সরকার সুষ্ঠু নির্বাচন দিতে রাজি হওয়ায় দেশটির তেল ও স্বর্ণ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।

গত ১৮ অক্টোবর তেল কেনাবেচার ক্ষেত্রে মার্কিন ট্রেজারি বিভাগের দেয়া নতুন সাধারণ লাইসেন্সে ওপেক সদস্য ভেনিজুয়েলাকে অনুমোদন করা হয়েছে।

পরবর্তী ছয় মাসের জন্য কোনো সীমাবদ্ধতা ছাড়াই তেল উত্পাদন এবং রপ্তানি করতে পারবে তারা।
নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং বিরোধীদের দমন-পীড়নের কারণে তেল রপ্তানিতে দেশটি ২০১৯ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে ছিল।

নরওয়ের মধ্যস্থতায় বার্বাডোজে গত মঙ্গলবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত এক বৈঠক শেষে ভেনেজুয়েলার সরকারি দল ও বিরোধী দল নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার ব্যাপারে সম্মতি কথা জানায়। সংকটময় অর্থনৈতিক অবস্থায় থাকা দক্ষিণ আমেরিকার দেশটির সরকার ও বিরোধী দল কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছায়। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা এই নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকির মুখে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সমঝোতায় পৌঁছায় ভেনেজুয়েলার সরকার ও বিরোধী দল। তবে শীর্ষ বিরোধী নেতাদের প্রার্থী হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেয়নি নিকোলাস মাদুরোর সরকার। বিরোধী দলের শীর্ষ নেতা মারিয়া করিনা মাচাদোসহ আরও কয়েকজন নেতাকে দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে না বলেও নিকোলাস মাদুরোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যার ফলে তাদের পক্ষে নির্বাচনে প্রার্থী করা সম্ভব না-ও হতে পারে।

মার্কিন সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেন ভেনিজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে স্বাগত জানালেও শীর্ষ বিরোধী নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার পথ সুগম করতে এবং বন্দি আমেরিকানদের মুক্তি দিতে নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। আগামী বছরের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন।

সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা বিষয়ক ট্রেজারির আন্ডার সেক্রেটারি ব্রায়ান ই নেলসন বলেছেন, মার্কিন নির্বাচনী রোডম্যাপ চুক্তিতে সইকে স্বাগত জানাই, কিন্তু যদি মাদুরোর প্রতিনিধিরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হন, ট্র্যাজারি যেকোনো সময় এই অনুমোদন সংশোধন বা প্রত্যাহার করতে প্রস্তুত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

২

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

৩

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

৪

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

৫

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

৬

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

৭

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

৮

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

৯

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

১০

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

১২

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

১৩

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

১৪

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

১৫

আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকসহ দুই জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১৬

এনআইডি হারিয়ে গেলে জিডি ছাড়াই যেভাবে পাবেন নতুন কার্ড

১৭

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৮

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১৯

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

২০