বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২০ অক্টোবর ২০২৩, ৫:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শচীনকে ছুঁতে একটি সেঞ্চুরি দরকার কোহলির

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-ভারত ম্যাচের শেষদিকে জয়ের চেয়ে আরেকটি বিষয়ই সবচেয়ে বড় হয়ে ওঠে। তখন ভারতের জয় ও বিরাট কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল ১৯ রান। এরপর থেকে দৌড়ে রান নেওয়ার সুযোগ থাকলেও স্ট্রাইক ছাড়েননি কোহলি। তার ম্যাজিক ফিগারের জন্য বেশ সহায়তা করেছেন ক্রিজে থাকা অপর ব্যাটার লোকেশ রাহুল। অবশেষে ৯৭ বলে কোহলি কাঙ্ক্ষিত সেই মুহূর্ত পেয়ে গেলেন। নাসুম আহমেদের বল লং অন দিয়ে উড়িয়ে মেরে ওয়ানডেতে ৪৮তম সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি।

আর এর মাধ্যমে পুনেতে জয়োৎসবে মেতেছে ভারত। ৫১ বল এবং ৭ উইকেট হাতে রেখেই তারা বাংলাদেশকে হারিয়েছে। চলমান বিশ্বকাপে এটি রোহিত শর্মার দলের টানা চতুর্থ জয়। আজকের একপেশে ম্যাচে দর্শকদের বাড়তি বিনোদন হয়ে এসেছে কোহলির সেঞ্চুরি।

ম্যাচের ৪১তম ওভারের প্রথম বলে চার, চতুর্থ বলে ছক্কা হাঁকান কোহলি। সেঞ্চুরি পেতে এর মাঝেই তিনি দুটি সিঙ্গেল রান নাকচ করে দেন। শেষ বলে রান নিয়েও আবার ধরে রেখেছেন স্ট্রাইক। কোহলি সেঞ্চুরিটা চান, সেটি স্পষ্ট ছিল। অবশ্য তার এই প্রচেষ্টা শুরু হয় আরও আগে থেকেই। ৪০তম ওভারেও মিড-অনে দুবার দৌড়ে দুই রান করে নিয়েছেন। সিঙ্গেলের সুযোগ পাওয়া সত্ত্বেও স্ট্রাইক ছাড়েননি কোহলি।

কোহলির এমন মানসিকতা দেখে মনে হচ্ছিল— নেট রানরেটের কথা আপাতত তার মাথায় নেই। শেষ পর্যন্ত বিশাল ছক্কায় নিজের ও দলীয় লক্ষ্য পেরিয়েছেন। বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য ৩ উইকেটে পেরিয়েছে ভারত।

ম্যাজিক ফিগার পূর্ণ করতে কোহলি ৬টি চার ও চারটি ছক্কার বাউন্ডারি খেলেছেন। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১০৩ রানে (৯৭ বল)। এখন ওয়ানডেতে সেঞ্চুরির দিক থেকে তার নাগাল সমান দূরত্বে রয়েছেন স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ওয়ানডেতে শচীন করেছেন ৪৯টি সেঞ্চুরি, সেটি ছুঁতে আর একটি তিন অঙ্কের ইনিংস দরকার কোহলির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

শাকিবের সঙ্গে এবিএম সুমন, ‘সোলজার’-এ নতুন চমক

ডিসির বক্তব্যের খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

সাতক্ষীরায় পিআইবির প্রশিক্ষণ সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

কয়রায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও জীবিকা উন্নয়নে লার্নিং শেয়ারিং কর্মশালা

রেকর্ড গড়া ম্যাচে ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

কয়রায় তক্ষক সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ

শেষ হলো ফল মেলা 

১০

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

১১

কালিগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ

১২

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

১৩

কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

১৪

হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

১৫

কালিগঞ্জে ঘের থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে গ্রামীণ সড়ক

১৬

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

১৭

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

১৮

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা

১৯

ঢাকায় ভারতের হাইকমিশনারকে মন্ত্রীর মর্যাদা দিল নয়াদিল্লি

২০
error: Content is protected !!