বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ অক্টোবর ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মেট্রোরেল চড়ে দেবী দুর্গা দর্শনে ভক্তরা

রিজাউল করিম: নিচে পদ্মাসেতু, উপরে মেট্রোরেল। পদ্মাসেতুর উপর দিয়ে মেট্রোরেল চড়েই দেবী দুর্গার দর্শন করছেন ভক্তরা।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহেশ্বরকাটিতে এবছর ভক্তদের মন আকৃষ্ট করতে পদ্মাসেতু ও মেট্রোরেল দিয়ে সাজানো হয়েছে মন্ডপ। যা দেখতে দূর দূরান্ত থেকে আসছেন ভক্তরা।

মহেশ্বরকাটি পূজা উৎযাপন কমিটির সভাপতি অনাঙ্গ মন্ডল জানান, তারা প্রতিবছরই নতুন আঙ্গিকে মন্ডপ সাজানোর চেষ্টা করেন। এজন্য এবার পদ্মাসেতু ও মেট্রোরেলের আদলে মন্দিরে প্রবেশ পথ তৈরি করা হয়েছে। যা ইতোমধ্যে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাড়া ফেলেছে।

তিনি বলেন, টানা দুই মাস ৫০ জন শ্রমিক কাজ করে হিমখালি খালের উপর তৈরি করেছে এই মেট্রোরেল ও সেতু। শারদীয় দুর্গাপূজায় দর্শনার্থীদের মাঝে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতেই এমন আয়োজন করেছেন তারা।

উৎসুক দর্শনার্থীরা এমন ব্যতিক্রম আয়োজন দেখে আনন্দও পাচ্ছে বেশ। এই মেট্রোরেল দেখতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন প্রতিদিন।

মহেশ্বরকাটি পূজামন্ডপ পরিদর্শনে আসা সাতক্ষীরা শহরের বসু দাস বলেন, দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় উৎসব। পূজা আসলে আমরা জেলার বিভিন্ন প্রান্তের মন্ডপে মন্ডপে ঘুরি। এবছর মহেশ্বরকাটির আয়োজন সবচেয়ে ভালো লেগেছে।

কালিগঞ্জ থেকে আসা দর্শনার্থী অজিত সরদার বলেন, দুর্গাপূজা আসলে সনাতনদের মধ্যে মন্ডপ সাজানোর প্রতিযোগিতা চলে। সেই সাথে দর্শনার্থী ও ভক্তরাও ঘোরেন এ-মন্ডপ থেকে ও-মন্ডপে। এবার মহেশ্বরকাটির দুর্গামন্ডপ জেলার মধ্যে অন্যতম বলা যায়। পদ্মাসেতু ও মেট্রোরেল এখন মানুষের মুখে মুখে। যা দেখতে সকলেই মহেশ্বরকাটি আসছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০