বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩১ অক্টোবর ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পদ্মা সেতু হয়ে ট্রেন যাবে খুলনায়, ভাড়ার সঙ্গে কমছে সময়ও

ডেস্ক রিপোর্ট: আগামীকাল (বুধবার) থেকে পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। সুন্দরবন এক্সপ্রেস দিয়ে এই যাত্রা শুরু হবে।

ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ও পরদিন বৃহস্পতিবার (২ নভেম্বর) বেনাপোল এক্সপ্রেস পদ্মা সেতু পার হয়ে খুলনা ও বেনাপোল যাবে।

এতে চলাচলে সময় বাঁচবে প্রায় ২ ঘণ্টা। সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসে ঢাকা থেকে খুলনা পর্যন্ত পাঁচ টাকা ভাড়া কমছে। আগে ঢাকা-খুলনা রুটে শোভন চেয়ারে ভাড়া ছিল ৫০৫ টাকা, সেটা নতুন রুটে হচ্ছে ৫০০ টাকা।

এই ট্রেন দুটি আগে যমুনা নদীর ওপর দিয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে খুলনা ও বেনাপোল চলাচল করত।

জানা যায়, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে এবং খুলনা পৌঁছাবে বিকেল ৩টা ৫০ মিনিটে। আর খুলনা ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে এবং ঢাকা পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। আর বেনাপোল এক্সপ্রেস ঢাকা ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে এবং বেনাপোল পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে। বেনাপোল এক্সপ্রেস বেনাপোল ছাড়বে দুপুর ১টায় এবং ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে।

তবে পদ্মা সেতু দিয়ে চলাচল করলেও ভাড়া বাড়েনি এই পথে। সুন্দরবন এক্সপ্রেসের বর্তমান যমুনা নদী হয়ে যাওয়ার ভাড়া শোভন শ্রেণি ৫০৫ টাকা, এসি চেয়ার ৯৬৬ টাকা ও এসি সিটের এক হাজার ১৫৬ টাকা। তবে পদ্মা সেতু পার হয়ে গেলে ভাড়া হবে শোভন শ্রেণির ভাড়া হবে ৫০০ টাকা, এসি চেয়ার ভাড়া ৮৩০ টাকা ও এসি সিটের ভাড়া ৯৯৫ টাকা।

অন্যদিকে, বেনাপোল এক্সপ্রেসের বর্তমান রুটের ভাড়া শোভন চেয়ার ৪৮৫ টাকা ও এসি চেয়ার (স্নিগ্ধা) ৯৩২ টাকা। এতে পদ্মা সেতু হয়ে চলাচল করলে ভাড়া হবে শোভন শ্রেণিতে ভাড়া হবে ৪৮০ টাকা ও এসি চেয়ার (স্নিগ্ধা) ভাড়া হবে ৯২০ টাকা। আর যশোর পর্যন্ত দুটি ট্রেনের ভাড়া একই থাকবে। শোভন চেয়ার ৪৫৫ টাকা ও এসি চেয়ার ৮৬৯ টাকা।

গত বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পশ্চিম) খালিদুন নেছা স্বাক্ষরিত চিঠিতে এই পথে সুন্দরবন এক্সপ্রেসের নতুন ভাড়ায় আসন বণ্টনের নির্দেশ দেওয়া হয়। এটি রোববার থেকে এই আদেশ কার্যকর হয়েছে। টিকিট ২৮ অক্টোবর থেকে বিক্রি শুরু হয়েছে।

সেই চিঠিতে বলা হয়, ঢাকার কমলাপুর থেকে খুলনার দৌলতপুর পর্যন্ত ট্রেন চলবে। ট্রেনে মোট আসন রয়েছে ৮৬০টি। মোট সাত শ্রেণিতে ভাড়া নির্ধারণ করা হয়েছে। সুন্দরবন এক্সপ্রেস খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।

আর ঢাকা থেকে ফিরতি পথে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ভাঙ্গা জংশন, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া কোর্ট, পোড়াদহ জংশন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা হল্ট, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর, নওয়াপাড়া এবং দৌলতপুর স্টেশনে যাত্রাবিরতি করবে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি উভয় পথে ঝিকরগাছা, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০