বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১৭ নভেম্বর ২০২৩, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বৈঠকে বসছেন রওশন এরশাদ-জি এম কাদের

ডেস্ক রিপোর্ট: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে কৌশল নির্ধারণ ও জাতীয় পার্টির চলমান সংকট নিরসন করতে বৈঠকে বসতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের এবং প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। জি এম কাদের এবং রওশন এরশাদপন্থী একাধিক নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, গোপনীয়তার মধ্যে দিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। শনি বা রবিবার (১৭ বা ১৮ নভেম্বর) এই বৈঠক হওয়ার কথা। এ ক্ষেত্রে কবে কোথায় এই বৈঠক হতে পারে তা নিশ্চিত করে তারা জানাতে পারেননি।

দীর্ঘদিন ধরে রওশন এরশাদের সাথে রয়েছেন এবং তার রাজনৈতিক সিদ্ধান্তে ভূমিকা রাখছেন জাপার এমন এক নেতা দেশ রূপান্তরকে বলেন, এই নির্বাচন জাতীয় পার্টির জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনে অংশগ্রহণ করা না করার ওপর দলের ভবিষ্যৎ নির্ভর করছে। রওশন এরশাদ অনেক আগেই স্পষ্ট করে দিয়েছেন জাপা নির্বাচন করবে। এখন জি এম কাদের ও বোঝতে পেরেছেন নির্বাচনে অংশ নেওয়া ছাড়া কোনো উপায় নেই।

তিনি বলেন, জি এম কাদের রওশন এরশাদকে সম্মান করেন। আবার রওশন এরশাদও জি এম কাদেরকে পছন্দ করেন। দীর্ঘদিন ধরে যে দূরত্ব সৃষ্টি হয়েছে এই বৈঠকের মাধ্যমে তার মীমাংসা হবে। পাশাপাশি কীভাবে সরকারের কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা এবং বেশি সংসদীয় আসন আদায় করা যায় তাই নিয়েই পরিকল্পনা নেওয়া হবে।

পরিচয় গোপন রাখার শর্তে জাতীয় পার্টির একজন এমপি বলেন, গত কয়েকদিন ধরে দলের উভয়ের সাথে ঘনিষ্ঠ এমন এক নেতা রওশন এরশাদ ও জি এম কাদেরের সাথে আলোচনা করছেন। তারা বৈঠকে বসতে রাজি হয়েছেন। জি এম কাদের বুঝতে পারছেন বিএনপি নির্বাচন প্রতিহত করা কিংবা স্থগিত করার মতো অবস্থায় নেই। আর সরকার নির্বাচন করতে মরিয়া। এই অবস্থায় রওশন এরশাদ নির্বাচনে অংশ নিলে জি এম কাদের কাউকেই নির্বাচন থেকে ফেরাতে পারবেন না।

তিনি বলেন, রওশন এরশাদ বুঝতে পারছেন তার শরীরের যে অবস্থা তাতে নির্বাচনে দলকে বিজয়ী করতে যে পরিশ্রম করা দরকার তা সম্ভব নয়। অপরদিকে এরশাদ পরিবারের যেকোনো বিভক্তি রাজনীতিতে জাতীয় পার্টির মৃত্যু ডেকে আনতে পারে। তাছাড়া ভবিষ্যত নেতা হিসেবে এরশাদ পরিবার কিংবা জাতীয় পার্টিতে জি এম কাদেরের বিকল্প কোনো নেতৃত্ব নেই। ফলে রওশন এরশাদও চান জি এম কাদের যেনো দলকে নির্বাচনে সংঘটিত করতে পারেন। তবে তিনি নিশ্চয়তা চান তার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না কাদের। অপরদিকে জি এম কাদের এই বৈঠকে মশিউর রহমান রাঙ্গাসহ জাপা থেকে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হবে।

সর্বশেষ জি এম কাদের ভারত সফরে থাকার সময় রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। এ নিয়ে নানা নাটকীয়তার পর জি এম কাদের দেশে ফিরে বিমানবন্দরে বলেন, ‘ভাবীকে ভুল বোঝানো হচ্ছে (রওশন এরশাদ)। আমি উনাকে মায়ের মতো সম্মান করি।’ এর আগেও একাধিকবার জাতীয় পার্টির এই দুই প্রধান নেতার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হয়েছিল। দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর থেকে তাদের যে দূরত্ব তা বাড়তে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় চ্যানেল ওয়ানের নবযাত্রার শুভক্ষণ উদযাপন

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সুন্দরবন প্রেসক্লাবের

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

১০

পাইকগাছায় যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

১১

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু!

১২

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

১৩

বাল্যবিয়ে রুখতে ‘সুদমুক্ত ঋণ’ পেল ১০০ শিক্ষার্থীর পরিবার

১৪

রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে মাদক সিন্ডিকেট, নিয়ন্ত্রণে ‘সুজন’

১৫

জিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন তারেক রহমান

১৬

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সভা

১৭

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

১৮

কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি সিপিজে’র আহ্বান

১৯

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705