বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৮ অক্টোবর ২০২৩, ৮:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশ সদস্যকে কুপিয়ে মেরেছেন ছাত্রদল নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় মো. আমিরুল ইসলাম পারভেজ নামে এক পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাকে ছাত্রদলের এক নেতা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। সংঘর্ষ চলাকালে পুলিশ অনেক ধৈর্য্য দেখিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। দিনভর সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে হাসপাতালটিতে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় নিহত আমিরুল ইসলাম পারভেজের মরদেহের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মন্ত্রী এবং তার স্বজনদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে ছবি আছে, প্রমাণ আছে। পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছাত্রদলের এক নেতা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ’

সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওই সময় পুলিশ অনেক ধৈর্য্য দেখিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনের গেট ভেঙেছে তারা। এখনো তারা গাড়িতে অগ্নিসংযোগ করছে। (রোববার) হরতাল ডেকেছে। জনগণের জানমালের ক্ষতি পুলিশ বরদাশত করবে না। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ’

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!