বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ মে ২০২৪, ৯:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শওকত হোসেনকে জয়যুক্ত করার আহবান নজরুল ইসলামের

ডেস্ক রিপোর্ট: আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

শুক্রবার বিকালে ভোমরা বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায়
সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর।

ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক বাবলুর পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারাণ চন্দ্র হারু, ডাক্তার আমির হামজা প্রমুখ।

জনসভায় প্রধান অতিথির নজরুল ইসলাম বলেন, সদর উপজেলা পরিষদ নির্বাচনে চারজন প্রার্থী অংশ গ্রহণ করেছে। এদের মধ্যে এসএম শওকত হোসেন দক্ষ ও পরীক্ষিত নেতা। তিনি রাজনীতি করেন দলের জন্য, সাধারণ মানুষের জন্য।দলীয়ভাবে কোনো প্রার্থীর পক্ষে এককভাবে সমর্থনের নির্দেশনা না থাকলেও শওকত হোসেনকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, ছাত্রলীগ সমর্থন দিয়েছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ২৯ মের উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে শওকত হোসেনকে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!