বাংলাদেশ, বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২১ জানুয়ারি ২০২৪, ২:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বাদাখশান প্রদেশের পাহাড়ি অঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) রাতে বিমানটি দুর্ঘটনায় কবলিত হয়। এটি রাশিয়ার একটি চার্টার্ড অ্যাম্বুলেন্স বিমান ছিল। বিমানটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে রাশিয়ায় যাচ্ছিল। দুর্ঘটনার সময় এতে ছয়জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে রাশিয়ার বেসরকারি বিমান সংস্থা।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, বিমানটি নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয় এবং পরবর্তীতে বাদাখশানে বিধ্বস্ত হয়। সংবাদমাধ্যমটি প্রথমে জানিয়েছিল, বিধ্বস্ত হওয়া বিমানটি ভারতের এবং এটি রাশিয়ার রাজধানী মস্কোতে যাচ্ছিল।

তবে পরবর্তীতে আফগানিস্তান-তালেবান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা রোববার সকালে বিমান বিধ্বস্তের তথ্য পেয়েছেন। কিন্তু এটি কোন দেশের বিমান সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সেখানে একটি উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এরপর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের নিবন্ধিত একটি চার্টার্ড অ্যাম্বুলেন্স বিমান। শনিবার রাতে ভারত থেকে মস্কো আসার পথে আফগানিস্তানের আকাশ সীমায় পৌঁছানোর পর রাডার থেকে বিমানটি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আর এটির সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। পরবর্তীতে তারা জানতে পারে, আফগানিস্তানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। যেটি ১৯৭৮ সালে তৈরি করা হয়েছিল।

ভারতের বিমান বিধ্বস্তের তথ্য ছড়িয়ে পড়ার পর দেশটির বেসরকারি বিমান চলাচল সংস্থার মহাপরিচালক (ডিজিসিএ) এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনায় কবলিত হওয়া বিমানটি কোনো ভারতীয় এয়ারলাইন্সের নয়। ভারতের পক্ষ থেকে বলা হয়, এটি মরক্কোর নিবন্ধিত বিমান। কিন্তু পরবর্তীতে জানা যায় বিমানটি রাশিয়ার ছিল।

বাদাখশান প্রদেশের তথ্য বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি বার্তাসংস্থা এএফপিকে বিমান দুর্ঘটনা সম্পর্কে বলেন, ‘একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কিন্তু এটি কোথায় বিধ্বস্ত হয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। আমরা একটি দলকে পাঠিয়েছে। তারা এখনো সেখানে পৌঁছায়নি। স্থানীয় মানুষ সকালে আমাদের বিমান বিধ্বস্তের ব্যাপারে জানায়।’

বাদাখশান প্রদেশটির সঙ্গে চীন, তাজিকিস্তান এবং পাকিস্তানের সীমান্ত রয়েছে। এই অঞ্চলেই অবস্থান বিস্তৃত হিন্দুকুশ পর্বতমালার। বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেটি খুবই দুর্গম এলাকা।

সূত্র: তোলো নিউজ, এনডিটিভি, ইন্ডিয়া টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চশিক্ষা থেকে মানবিকবিদ্যা বাতিলের সিদ্ধান্ত আত্মঘাতী || ‎তারিক ইসলাম

ভূমিদস্যুদের কবল থেকে জলমহল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা

তালায় স্কাউটের ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

রাড়ুলীর সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া

সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস বিষয়ক প্রশিক্ষণ শুরু

ভাঙনের কবলে জেলা পরিষদ মালিকানাধীন ডুমুরিয়া ঘাট

১০

মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

১১

কেশবপুরে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

১২

কালিগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১৩

হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ছাত্রদলের দুই গ্রুপের শুভেচ্ছা বিনিময়

১৪

নাবিলার ‘বনলতা’য় মুগ্ধ সাদিয়া

১৫

তানজিদ-শান্তর ফিফটি, মোসাদ্দেক ঝড়ে বাংলাদেশের ২৮৪

১৬

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

১৭

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ, স্টার্টআপে সুদ মাত্র ৪ শতাংশ

১৮

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটির ছায়া বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ

১৯

৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

২০