বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ আগস্ট ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাজেকে এখনো আটকা ৩ শতাধিক পর্যটক

ডেস্ক রিপোর্ট: গত কয়েকদিনের টানা বর্ষণে পাহাড়ি ঢলে দীঘিনালায় কালভার্ট ও বাঘাইহাটে রাস্তা ডুবে গিয়ে খাগড়াছড়ির সঙ্গে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে সাজেকে আটকা পড়েছেন তিন থেকে চারশ পর্যটক। বুধবার (৯ আগস্ট) রাস্তা থেকে পানি না কমায় আজও তারা সাজেকে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অতি বর্ষণের ফলে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার প্রধান সড়কের একটি কালভার্ট ডুবে যায়। ফলে খাগড়াছড়ি থেকে দীঘিনালা যান চলাচল বন্ধ ছিল। যেহেতু সাজেকে দীঘিনালা হয়ে যাতায়াত করতে হয়, তাই সাজেকে যাতায়াতের পথও বন্ধ আছে। মঙ্গলবার (৮ আগস্ট) সাজেক থেকে কোনো গাড়ি ছেড়ে আসেনি বা বাঘাইহাট থেকেও সাজেকে কোন গাড়ি প্রবেশ করতে পারেনি। তাই সাজেকে অবস্থানরত পর্যটকরা সেখানেই আটকা পড়ে। বুধবারও পর্যটকরা সেখানেই অবস্থান করছেন।

সাজেক হিল ভিউ রিসোর্টের মালিক ইন্দ্রজিৎ চাকমা বলেন, গতকালের মতো আজও কোনো গাড়ি ছেড়ে যায়নি। ফলে নতুন কোন পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেনি। অবস্থানরত পর্যটকদের আজও সাজেকে থাকতে হবে। পর্যটকদের জন্য কটেজ রিসোর্ট ভাড়া ৫০% কমানো হয়েছে।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই বলেন, রাস্তা পরিষ্কার না হওয়াতে আজ বুধবারও সাজেকের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল রাত থেকে সাজেকে বৃষ্টিপাত কিছুটা কমেছে। আজ সকালেও তেমন বৃষ্টি হয়নি। আশা করছি রাস্তা থেকে পানি নেমে যাবে। যদি পানি নামার সংবাদ পাই তাহলে আজ বিকেলেই গাড়ি ছাড়ার চেষ্টা করব।

তিনি আরও বলেন, সাজেকের সব রিসোর্ট কটেজ মিলিয়ে বর্তমানে দুই থেকে তিন শ পর্যটক সাজেকে আছেন। কিছু রিসোর্ট কটেজ মালিক আজকের জন্য পর্যটকদের থাকা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন, আর কিছু মালিক ৫০% ছাড় দিয়েছেন। আশা করছি পর্যটকদের কোনো অসুবিধা হবে না।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, আমি বাঘাইহাট জোনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বাঘাইহাটে পানি কিছুটা কমেছে কিন্তু যাতায়ত ব্যবস্থা পুরোপুরি ভালো হয়নি। তবে অনেক পর্যটক নিজ দায়িত্বে ভেঙে ভেঙে অর্ধেক গাড়িতে এবং অর্ধেক পথ নৌকা পার হয়ে চলে যাচ্ছেন বলে জানতে পেরেছি। বাঘাইছড়ির বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কবে নাগাদ সাজেকে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

১০

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

১১

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

১২

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১৩

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১৪

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১৫

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৬

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৭

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৮

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৯

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

২০
error: Content is protected !!