বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৫ অক্টোবর ২০২৩, ১০:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ অভিষেকেই ম্যাচসেরা সর্বকনিষ্ঠ কিউই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের মহারণ শুরু হয়ে গেছে। উদ্বোধনী ম্যাচেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়েছে গত আসরের রানার্স-আপ নিউজিল্যান্ড। ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে কিউইরা বয়সের দিক থেকে তৃতীয় বয়োজ্যেষ্ঠ দল। তাদের স্কোয়াডে থাকা সর্বকনিষ্ঠ ক্রিকেটার রাচিন রবীন্দ্র। যিনি ব্যাট হাতে পেয়েছেন সেঞ্চুরি, পাশাপাশি বল হাতেও একটি উইকেট নিয়েছেন। যা তাকে কিউইদের বিশাল জয়ের দিনে ম্যাচসেরার পুরস্কার এনে দিয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে তার ইনিংসটি কিউইদের হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি। এদিন তার বয়স দাঁড়িয়েছে ২৩ বছর ৩২১ দিন। এর আগে ২৪ বছর ১৫২ দিন বয়সে ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন নাথান অ্যাস্টলে। তবে মজার বিষয় হলো— দুটি ইনিংসই এসেছে ভারতের আহমেদাবাদে এবং প্রতিপক্ষও একই (ইংল্যান্ড)। অ্যাস্টলে সর্বকনিষ্ট হিসেবে ১৯৯৬ বিশ্বকাপে ওই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।

ম্যাচসেরা হয়ে রাচিন রবীন্দ্র বলেছেন, ‘কখনও কখনও এটি অবিশ্বাস্য, তবে আমাদের জন্য মহান এক দিন গেছে। বোলাররা ভালো বল করার পর আমি এখানে ডেভনকে (কনওয়ে) পেয়েছি। আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি এবং দুজন অনেক আন্তরিকও। যা ম্যাচেও বেশ কাজে দিয়েছে। পিচটাও ব্যাটিংয়ের জন্য খুব দারুণ ছিল, যেমনটা ওয়ার্ম-আপ ম্যাচের সময় হায়দরাবাদে দেখেছি।’

ইংলিশদের দেওয়া ২৮৩ রানের জবাবে হেসেখেলেই জিতেছে নিউজিল্যান্ড। ইনিংস শেষে কনওয়ে ১৫২ এবং রবীন্দ্র অপরাজিত ছিলেন ১২৩ রানে। কনওয়ে-রবীন্দ্র ২৭৩ রানের জুটি গড়েছেন। যা নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় উইকেট জুটিতে সবোচ্চ রানের রেকর্ড। এর আগে সর্বোচ্চ ২০৩ রানের জুটি ছিল মার্টিন গাপটিল ও উইল ইয়াংয়ের।

এর আগে জো রুটের ৭৭ এবং জস বাটলারের ৪৩ রানের সুবাদে প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৮২ রান সংগ্রহ করে। কিউই বোলার ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনারদের দাপটে তাদের ইনিংস থামে তিনশ রানের আগেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প

১

মাছখোলা গেটপাড়ায় ডিসিআরকৃত জমি থেকে বিধবাকে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

২

সুরক্ষিত শৈশব ও জলবায়ু সচেতনতায় এনসিটিএফের শিশু সমাবেশ

৩

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

৪

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

৫

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৬

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

৭

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

৮

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

৯

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১০

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

১১

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

১২

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১৩

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১৪

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১৫

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৭

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

১৮

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

১৯

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

২০