বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৫ আগস্ট ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাতবার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট: আজ ১৫ আগস্ট। স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে সপরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। এরপর থেকে দিনটি আওয়ামী লীগ শোক দিবস হিসেবে পালন করে আসছে। অন্য বছর ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করলেও এ বছর ভিন্ন চিত্র।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে তৎকালীন সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে বাঙালির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধুকে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি। একে একে হত্যা করে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, তাদের সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে।

হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত এবং তার ছেলে আরিফ, মেয়ে বেবি, বঙ্গবন্ধুর ভাগনে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া ধানমন্ডি ৩২ নম্বরে সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মরাজপুর-ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী

হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা প্রেসক্লাবের শুভেচ্ছা

জেলা পরিষদ প্রশাসক নিযুক্ত হওয়ায় হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা

দেবহাটায় গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

শ্যামনগরে অনুমতি না নিয়েই আয়োজিত মেলা বন্ধ করলো প্রশাসন

আন্তঃজেলা নকআউট খো খো টুর্নামেন্টে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

কালিগঞ্জে চুরি করতে গিয়ে দুই যুবক আটক, মুচলেকায় মিললো মুক্তি

তালায় সাধারণ জ্ঞান ও বিতর্ক চর্চার আসর

বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছই সবচেয়ে বড় হাতিয়ার || এস এম নাহিদ হাসান

১০

পরিবেশ দিবসে প্রকৃতি রক্ষার আহবান

১১

পরিবেশ বিপর্যয় ও সংকটের গল্পগুলো তুলে ধরতে আমরা কেন ব্যর্থ হচ্ছি || আশিকুজ্জামান

১২

শ্যামনগরে খাল দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৭

১৩

মার্কিন ভিসা প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত করতে হবে

১৪

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

১৫

মেয়ের মা হলেন বুবলী

১৬

উপকূলের পরিবেশ রক্ষায় প্রয়োজন প্রকৃতিনির্ভর উদ্যোগ || এস এম জান্নাতুল নাঈম

১৭

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

১৮

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

১৯

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705