বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা: শ্যামনগরে বিএনপি নেতার প্রশ্রয়ে জমি দখলের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দীর্ঘদিন ধরে একটি জমির মালিকানা নিয়ে আইনি লড়াই চললেও আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর মৌজায় প্রায় ২.৭১ একর জমি নিয়ে গত ৫১ বছর ধরে মামলা চলছে। এটি বর্তমানে জেলা জজ আদালতে আপিল পর্যায়ে রয়েছে।

তবে, আদালতের আদেশ উপেক্ষা করে শ্যামনগর উপজেলা বিএনপির নেতা ফরিদ উদ্দীন মাসুদ ও নুরনগর ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক সোহেল রেজা ফারেজ এর ইন্দনে অভিযুক্ত শহিদুল ইসলাম ওই জমি দখল করে স্থাপনা তুলছেন।

এছাড়াও ইন্দনদাতা মাসুদ ও ফারেজের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে জবর দখলসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে।

জমির ইতিহাস ও বিরোধের সূত্রে জানা গেছে, জমির পূর্ববর্তী মালিক ছিলেন বছিরুদ্দীন গাজী, জসিম উদ্দীন গাজী, মেহের উদ্দীন গাজী ও আছিরুদ্দীন গাজী। এটি একসময় জমিদার উদয় কুমার দাসের অধীনে ছিল। ১৯৩৩ সালে নিলামের মাধ্যমে তিনি জমির মালিকানা ফিরে পান এবং ১৯৩৪ সালে দখল বুঝে নেন। পরে পঞ্চানন মিস্ত্রী ওরফে পাচু মিস্ত্রী ৮.৩০ একর জমি বন্দোবস্ত নিয়ে ভোগদখল শুরু করেন।

১৯৫০ সালে নগদ অর্থের প্রয়োজনে পঞ্চানন মিস্ত্রীর উত্তরসূরি ৫.৭৬ একর জমি নূর মোহাম্মদ সরদার, মো. আব্দুল গফুর সরদার ও মো. আব্দুল বারী সরদারের কাছে রেজিস্ট্রি কোবলা মূলে বিক্রি করেন। সেই থেকে তারা শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করছিলেন। তবে ১৯৭৩ সালে আব্দুল হামিদ গাজী ও নেছার উদ্দীন গাজী আদালতে তৃতীয়পক্ষের বিরুদ্ধে মামলা করে ডিক্রি লাভ করেন।

অভিযোগ রয়েছে, উক্ত ডিক্রি প্রদানের সময় নূর মোহাম্মদ সরদার গংকে বিবাদী শ্রেণিভুক্ত করা হয়নি। এবং তাদের বিরুদ্ধে আদালতে অসত্য তথ্য উপস্থাপনের অভিযোগ রয়েছে। এরপর ১৯৭৪ সালে আব্দুল গফুর সরদার গং উক্ত ডিক্রি রদ রহিতের জন্য দেওয়ানি মামলা (মামলা নম্বর: ৪০৭/১৯৭৪) করেন এবং দাবি করেন ১৯৫০ সাল থেকে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল করে আসছেন।

স্থানীয় বাসিন্দা আফরোজা খাতুন বলেন, আমি জন্মের পর থেকেই এই জমি আমাদের দখলে দেখেছি। কিন্তু দুই মাস আগে হঠাৎ শহিদুল ইসলাম দাবি করেন, এই জমি তাদের। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের জমি তারা অস্ত্র-শস্ত্র নিয়ে দখল করেছে এবং দুইটি খড়ের ঘর তুলেছে। প্রতিনিয়ত আমাদের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা ও জমি ফেরতের দাবি জানাই।

অন্যদিকে, অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, সরকারি নিলামের মাধ্যমে আমার বাবা ৮ বিঘা, দাদা ১৬ বিঘা এবং চাচাতো ভাইয়েরা ১৩ বিঘা জমি কিনেছিলেন। এছাড়া গফুর সরদারের বাবা ৩৩ বিঘা জমি কেনেন, যার দলিল দেখিয়ে এতদিন উনারা এই জমি দখলে রেখেছিল। সুপ্রিম কোর্টে মামলার রায় আমাদের পক্ষে এসেছে, তাই আমরা ২.৭১ একর জমির দখল নিয়েছি।

স্থানীয়দের দাবি, আদালতের আদেশ উপেক্ষা করে জমি দখল ও স্থাপনা নির্মাণ করা হচ্ছে, কিন্তু প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে, তা জানতে অপেক্ষা করছে এলাকাবাসী।

শ্যামনগর থানার উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) সজীব আহমেদ জানান, এ সংক্রান্ত বিষয়ে শাহজাহান কবির থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং এই জমির উপরে মহামান্য আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলে জানতে পারি। এরই প্রেক্ষিতে আমি ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত শহিদুল ইসলামকে জমিতে না আসার জন্য নিষেধ করে আসি। কিন্তু তিনি অমান্য করে সেখানে দুইটি খড়ের ঘর তোলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১০

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১১

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১২

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৪

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৫

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৬

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৭

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৮

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৯

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

২০
error: Content is protected !!