বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ মে ২০২৩, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্লু’ ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস প্রকল্পের অবহিতকরণ সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ব্লু’ ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স এই সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এর পরিচালক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাসেত, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, অক্সফাম বাংলাদেশের প্রোগ্রাম অফিসার দেবরাজ দে, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, সুশীলন সাতক্ষীরার সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, ফিফা রেফারি শেখ তৈয়েব হাসান বাবু, বুড়িগোয়ালীনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা অফিসের ইনচার্জ মো. শরিফুল ইসলাম।

সভায় জানানো হয়, আলোচ্য প্রকল্পের আওতায় বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সুষম বাস্তুতন্ত্র (ইকো সিস্টেম) ও ন্যায্যতা ভিত্তিক জলবায়ু অর্থনীতিতে সম-অংশীদারিত্বের ক্ষেত্র তৈরী করার লক্ষ্যে কাজ করা হবে। এছাড়া জেন্ডার ন্যায্যতা ভিত্তিক জলবায়ু ঐক্যমত গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে। যা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি পূরণের জন্য বরাদ্দকৃত অর্থের উপর নারী, পুরুষ এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সহায়ক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০