বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ এপ্রিল ২০২৪, ৫:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধারে উপকরণ বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কযরা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বছরব্যাপী বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপকারভোগীদের মাঝে সবজির বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যলয়ের মাঠে অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত ‌‘ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্টফর ক্লাইমেট জাস্টিস’ প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর প্রজেক্ট অফিসার মোঃ রাসেল আমিন, ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন, আশিকুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে উত্তর বেদকাশি ইউনিয়নের বড়বাড়ী গ্রামের ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রান্তিক নারীর মাঝে বসতবাড়ির আঙিনায় সবজি চাষ ও বৃক্ষ রোপনের জন্য বিভিন্ন শাক সবজি লালশাক, কলমিশাক, বেগুন, মরিচ, ঢেড়ঁশ, মিষ্টি কুমড়া ও লাউয়ের বীজ বিতরণ করা হয়। এছাড়া নিরাপদ সবজি উৎপাদনের জন্য ৮০ কেজি জৈব সার এবং জৈব বালাইনাশক ও আনুসঙ্গিক কৃষি যন্ত্রপাতি এবং ফলজ ঔষধি ও বনজ বৃক্ষ রোপনের জন্য ১৪ ধরনের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১০

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১১

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

১২

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

১৩

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

১৪

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

১৫

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১৬

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১৮

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৯

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

২০