বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১২ এপ্রিল ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিবিএসের জরিপ গ্রামে পরিবারপ্রতি আয়ের চেয়ে ব্যয় বেশি ৬৭৯ টাকা

ডেস্ক রিপোর্ট: গ্রামে একটি পরিবারের গড় আয় ২৬ হাজার ১৬৩ টাকা। আর পরিবারপ্রতি ব্যয় ২৬ হাজার ৮৪২ টাকা। এ হিসাবে আয়ের চেয়ে ব্যয় বেশি ৬৭৯ টাকা। দেশের জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ গ্রামে বসবাস করেন। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালে করা এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

জরিপের তথ্যানুযায়ী- শহরে বসবাস করা পরিবারের আয় ও ব্যয় ঠিক আছে। শহরে পরিবারপ্রতি মাসে আয় ৪৫ হাজার ৭৫৭ টাকা ও ব্যয় ৪১ হাজার ৪২৪ টাকা। অর্থাৎ শহরে ব্যয়ের চেয়ে আয় ৩২৩ টাকা বেশি। তবে ভিন্নচিত্র দেখা গেছে গ্রামে।

বুধবার (১২ এপ্রিল) ‘হাউজ হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (এইচআইইএস) ২০২২’ প্রকাশ করেছে। এ জরিপে গ্রাম ও শহরের পরিবারের এমন আয়-ব্যয়ের তথ্য উঠে এসেছে। এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাদেশের ৭২০টি নমুনা এলাকায় এ জরিপ পরিচালিত হয়। প্রতিটি নমুনা এলাকা থেকে দৈবচয়নের ভিত্তিতে ২০টি করে মোট ১৪ হাজার ৪০০ খানা (পরিবার) থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

জরিপের প্রশ্নপত্রে মোট ১০টি সেকশন রয়েছে। এই ১০ সেকশনের তথ্য সংগ্রহের জন্য একজন তথ্য সংগ্রহকারী একটি বাড়িতে ১০ বার পরিদর্শন করেন। ১ জানুয়ারি ২০২২ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২২ সময়ে অর্থাৎ এক বছর ধরে তথ্য সংগ্রহ করা হয়েছে।

২০১৬ সালের পর এ সম্পর্কিত কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বিবিএস। সংস্থাটির সর্বশেষ ‘হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (এইচআইইএস) ২০১৬’প্রকাশ করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে কুলতলি হাটের বর্ষপূর্তি উদযাপন

দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

যশোরে ইমাম সম্মেলন: ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

১০

শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চলা বিতর্কে নতুন মোড়!

১১

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

১২

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

১৩

সাতক্ষীরায় ২৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন

১৫

টিআরএম বাস্তবায়নে যুব ক্যাম্পেইন

১৬

কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

১৮

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

১৯

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

২০