বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ জুন ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ডাক’ মেরে লজ্জার রেকর্ড গড়লেন সৌম্য

স্পোর্টস ডেস্ক | ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশকে মাত্র ১২৫ রানের লক্ষ্য দেয় লঙ্কানরা।

কিন্তু এই লক্ষ্য তাড়ায় নেমেও ওপেনিং জুটিতে ধাক্কা খায় টাইগাররা। শূন্য রানেই বিদায় নেন ওপেনার সৌম্য সরকার। এতে একটি লজ্জার রেকর্ড গড়েছেন বাঁহাতি এই ব্যাটার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ‘ডাক’ মারার রেকর্ড এখন সৌম্যর দখলে। এ নিয়ে ১৩ বার রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন তিনি। তবে এই রেকর্ড সৌম্যর একার নয়। তার সমানসংখ্যক ‘ডাক’ এর মালিক আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। তবে সৌম্য এই লজ্জার রেকর্ড গড়েছেন মাত্র ৮৪ ম্যাচ খেলেই। আর স্টার্লিংয়ের লেগেছে ১৪৪ ম্যাচ।

তালিকার দুইয়ে আছেন রুয়ান্ডার কেভিন ইরাকোজে, আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন ও ভারতের রোহিত শর্মা। তিনজনই ‘ডাক’ মেরেছেন ১২ বার করে। অর্থাৎ সৌম্যর রেকর্ড হাতছাড়া হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তেমনটা হলে সৌম্য হয়তো খুশিই হবেন। বাংলাদেশিদের মধ্যে সৌম্যর পরে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তারা দুজন শূন্য রানে আউট হয়েছেন ৮ বার করে।

সৌম্য লজ্জার রেকর্ড গড়লেও বাংলাদেশের জয় পেতে অসুবিধা হয়নি। লিটন দাসের ৩৮ বলে ৩৬ রান ও তাওহিদ হৃদয়ের ২০ বলে ৪০ রানে জয়ের পথেই ছিল তারা। এরপর শেষদিকে প্রচণ্ড চাপ সামলে ১৩ বলে ১৬* রানের ক্যামিও খেলে দলের জয় নিশ্চিত করেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। আর তাতে ২ উইকেটের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০