বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ নভেম্বর ২০২৪, ৫:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাত-পা বেঁধে নির্যাতন, তবুও ছেলের বিচার চান না বৃদ্ধ বাবা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অরবিন্দু মন্ডলকে (৮০) হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তারই ছেলে বিশ্বনাথ মন্ডল ও পত্রবধূ কবিতা মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি দেখে মঙ্গলবার (৫ নভেম্বর) সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে সোমবার তাকে ঘটনা ঘটে।

এদিকে, পুলিশ আসার খবর শুনে নির্যাতনকারীরা পালিয়েছে বলে জানা গেছে।

নির্যাতনের শিকার অরবিন্দু মন্ডল বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক।

অরবিন্দ মন্ডলের মেয়ে অঞ্জনা মন্ডল বলেন, প্রথমে আমার বাবার গচ্ছিত ১ লাখ টাকা হারিয়ে যায়। পরে হারায় আরও ৫০ হাজার টাকা। যে টাকা আমার ভাইয়ের স্ত্রী কবিতা মন্ডল নিয়েছে বলে সন্দেহ রয়েছে। চুরি হওয়া টাকা স্থানীয় এক মেম্বরের কাছে সুদে খাটাতো কবিতা। টাকা ফেরত চাইলে তারা স্বামী-স্ত্রী মিলে প্রায়ই বাবাকে নির্যাতন করত। সোমবার সকালেও বাবাকে হাত-পা বেঁধে নির্যাতন করে ভাই ও তার স্ত্রী। বিষয়টি স্থানীয় এক যুবক ভিডিও করে ফেসবুকে ছাড়লে প্রশাসনের নজরে আসে।

স্থানীয় একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, কবিতা মন্ডলের সঙ্গে পাশের একজনের অবৈধ সম্পর্ক রয়েছে। অরবিন্দু মন্ডল এর প্রতিবাদ করতেন। এছাড়া তার গচ্ছিত দেড় লাখ টাকা চুরি করে নিয়েছে পুত্রবধূ কবিতা। টাকা ফেরৎ চাইলে তারা স্বামী-স্ত্রী মিলে তাকে বেঁধে মারপিট করে। এর আগেও কারণ-অকারণে তারা শিক্ষক বাবাকে মারপিট করতো।

তবে, এতকিছুর পরেও ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা করতে চান না অরবিন্দু মন্ডল।

তিনি বলেন, আমার ছেলের দুটি সন্তান। তাদের মুখের দিকে তাকিয়ে আমি তাদের ক্ষমা করে দিয়েছি। তাছাড়া সন্তানের বিরুদ্ধে আমি মামলা করবো কিভাবে?

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, সমাজের একটা বাস্তব অথচ নিষ্ঠুর চিত্র এটি। ভিডিওটা দেখার পর ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। বর্তমান বিশ্বনাথ ও তার স্ত্রী পলাতক রয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১০

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১১

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১২

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৩

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৪

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৫

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

১৬

প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

১৭

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ: রিজভী

১৯

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

২০
error: Content is protected !!