বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ জানুয়ারি ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুক্তি পেতে যাচ্ছে জয়ার ‘পেয়ারার সুবাস’

বিনোদন ডেস্ক: নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বেশ আয়োজন করে ছয় বছর আগে তিনি অভিনয় করেছিলেন নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। এবার সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে আসতে সিনেমাটি আসছে ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে। এমনটা জানিয়েছেন পরিচালক নিজেই।

নির্মাতা নুরুল আলম আতিক বলেন, ‘সিনেমাটির শুটিং বেশ আগে থেকেই শুরু হয়েছে।কাজটি করতেও লম্বা সময় চলে গেছে। তা ছাড়া নির্মাণপ্রক্রিয়ায় কিছু জটিলতা থাকার কারণে মুক্তিতে এত সময় লেগে গেছে।’

সিনেমাটিতে অভিনয় করেছেন- জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই।

‘পেয়ারার সুবাস’ সিনেমার চিত্রগ্রহণে ছিলেন আয়ান রেহাল, সম্পাদনায় সজল, সাউন্ডে সুকান্ত মজুমদার আর মিউজিক করেছেন রাশিদ শরীফ শোয়েব।

আতিকের ‘ডুবসাঁতার’ দিয়েই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল জয়ার। এ জুটির ‘বিকল পাখির গান’ নামে একটি টেলিছবি এখনো প্রশংসিত সিনেপ্রেমীদের কাছে। আতিকের সর্বশেষ চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মানুষের বাগান’ নামে তার সিনেমা।

গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত ৪৫তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ‘পেয়ারার সুবাস’। যেই বিভাগে গোটা বিশ্ব থেকে মাত্র ১২টি ছবি স্থান পেয়েছিল। পুরস্কার না পেলেও জয়া অভিনীত ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০