বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলাউদ্দীন কন্যা সেঁজুতিকে মনোনয়ন দেওয়ায় শেখ হাসিনার প্রতি জেলাবাসী কৃতজ্ঞ: ঘোষ সনৎকুমার

এসএম নাহিদ হাসান/মৃত্যুঞ্জয় রায়: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের পর প্রথমবারের মতো এলাকায় ফিরে গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ স. ম আলাউদ্দীন তনয়া লায়লা পারভীন সেজুঁতি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর সড়ক পথে তালার আঠারো মাইলে পৌঁছালে হাজারো জনতার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

এসময় তাকে শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ সায়ীদ উদ্দীন, তালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমারসহ হাজারো দলীয় নেতা-কর্মী ও বীর মুক্তিযোদ্ধা-প্রজন্ম।

এসময় তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎকুমার বলেন, তালা উপজেলার কৃতি সন্তান, আধুনিক সাতক্ষীরার রূপকার শহিদ স. ম আলাউদ্দীনের কন্যা লায়লা পারভীন সেঁজুতি মনোনয়ন পাওয়ায় জেলাবাসীর খুশির শেষ নেই। আমরা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।

পরে তাকে নিয়ে কয়েক হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে নগরঘাটার পথে রওনা হন নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সর্বকনিষ্ঠ প্রাদেশিক পরিষদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ স. ম আলাউদ্দীনের কন্যা এবং সাতক্ষীরায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের আন্দোলন সংগ্রামের প্রবাদ পুরুষ আবুল কালাম আজাদের স্ত্রী লায়লা পারভীন সেজুঁতি পিতার পথ ধরেই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দিন-রাত ছুটে চলেন জেলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে।

৭৫ পরবর্তীতে বিএনপির শাসনামলে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর নামে প্রথম প্রতিষ্ঠান হিসেবে ‘বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল ও কলেজ’ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ স. ম আলাউদ্দীন যে অনন্য কীর্তি গড়েছিলেন, তারই পথ ধরে সাতক্ষীরায় মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও জনবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে বাবার পথ অনুসরণ করেই বিএনপি-জামায়াতের রক্তচক্ষুকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন লায়লা পারভীন সেজুঁতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০