বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৩ আগস্ট ২০২৪, ১০:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ১৫ আগস্ট শোক দিবস পালনে আ’লীগের প্রস্তুতি সভা

বিলাল হোসেন: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা করেছে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে উপজেলার গুমানতলীস্থ সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জি এম সালাউদ্দিন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, ইউপি চেয়ারম্যান জি এম শোকর আলী, ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান বাবু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সোহাগ, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ প্রমুখ।

সভায় ১৫ আগস্ট জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো পতাকা উত্তোলন, দিনব্যাপী কোরআন খানি, সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বেলা ১১টায় শোক র‍্যালি, বেলা ১২টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।

সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!