বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ আগস্ট ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ, খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিতের লক্ষ্যে এলএসডি ও এফএমডি রোগ প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামানুর রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গবাদিপশুর রোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সময়মতো রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় টিকাদান, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আক্রান্ত পশুকে দ্রুত আলাদা করার মাধ্যমে রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। একজন সচেতন খামারি শুধু নিজের খামার নয়, পুরো এলাকার প্রাণিসম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এ সময় খামারিদের উদ্দেশ্যে রোগের লক্ষণ, প্রতিরোধের উপায়, স্বাস্থ্যসম্মত খামার ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মজিবুর রহমানসহ ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।
বৈঠক সঞ্চালনা করেন এআই টেকনিশিয়ান শেখ ইমরানুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!