
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা সদর ইউনিয়ন পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন ও বাজেট শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১ টায় মানবকল্যাণ ইউনিটের হলরুমে সিএনআরএসের বিফরআরএল প্রকল্পের সহযোগিতায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় মূল বিষয়ের উপর আলোচনা করেন সিএনআরএসের দাকোপ-কয়রা সাইট অফিসার মোঃ নুরুজ্জামান। আরও বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মৃন্ময় কুমার মন্ডল, উপ সহকারী কৃষি অফিসার মোঃ জাকির হোসেন, স্বাস্থ্যকর্মী এবি ছিদ্দিক, ইউপি সদস্য এস এম শফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, আবুল কালাম শেখ, আবু হুরাইরা খোকন, শেখ সোহরাব হোসেন, মিজানুর রহমান কোহিনূর, সরদার নাজমুছ সাদাত, হরেন্দ্রনাথ সরকার, শাহানারা জামাল, মুর্শিদা খাতুন, সেলিনা আক্তার লাইলী, সমাজসেবক মোস্তাফিজুর রহমান, সানা মুনছুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, বিএম আঃ রাজ্জাক, মিজানুর রহমান লিটন, এনজিও প্রতিনিধি মনিরুজ্জামান মনি, বাসন্তী মুন্ডা, সিএনআরএসের মোঃ তুহিন প্রমুখ।
মন্তব্য করুন