বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ আগস্ট ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দীর্ঘ ৫৮ বছর পর বিভিন্ন ব্যক্তির অবৈধ দখলে থাকা ১০ দশমিক ৬০ একর ভিপি (অর্পিত) জমি উদ্ধার করেছে উপজেলা ভূমি অফিস।

পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে উদ্ধার করা জমি ইজারা দেওয়া হয়েছে। এতে সরকারি কোষাগারে এককালীন ৩ লাখ ৪৬ হাজার ৩৫৬ টাকা রাজস্ব জমা হয়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের হাড়িয়া মৌজায় ১৯৪/৬৭-৬৮ নম্বর ভিপি লিজ মামলার আওতাধীন ১১৭ ও ১১৯ নম্বর খতিয়ানের ৪১২, ৬৩১, ৬৮১সহ বিভিন্ন দাগে মোট ১০ দশমিক ৬০ একর জমি ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে এসব জমি বিভিন্ন ব্যক্তি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দখলে রেখে ধান ও মাছ চাষ করে আসছিলেন।

ভূমি অফিস সূত্র জানায়, ২০২৫ সালে খুলনা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নির্দেশনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে সরকারি ভিপি ও খাসজমি উদ্ধারে কার্যক্রম শুরু করেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি। এর ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন মৌজায় থাকা ভিপি জমির ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তির সেন্সর তালিকা যাচাই করে হাড়িয়া মৌজার জমি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। পরে সংশ্লিষ্ট জমি দখলমুক্ত করে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ করা হয়। পরিমাপ শেষে জমিতে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের অবৈধ দখলমুক্ত করে জমিটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়। উদ্ধারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে চলতি বছর এসব জমি ইজারা দেওয়া হয়।

পাইকগাছার সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি বলেন, সরকারি সম্পত্তি উদ্ধার ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে একদিকে দীর্ঘদিনের অবৈধ দখলমুক্ত করা সম্ভব হয়েছে, অন্যদিকে এসব জমি ইজারা দেওয়ার মাধ্যমে সরকার নিয়মিত রাজস্ব আদায়ের সুযোগ পেয়েছে। উপজেলার বিভিন্ন মৌজায় থাকা সরকারি ভিপি সম্পত্তি উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১০

১১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

১২

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৩

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

১৪

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১৫

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১৬

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১৭

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৮

এসিসির সভায় প্রথমবার তামিম

১৯

জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া&

২০
error: Content is protected !!