বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ আগস্ট ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

‎কয়রা (খুলনা) প্রতিনিধি: ‎খুলনার কয়রায় ধান রোপণের সময় বজ্রপাতে মোঃ হারুন সানা (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার ১নং আমাদী ইউনিয়নের দিঘির পাড় গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হারুন সানা দিঘির পাড় গ্রামের মোঃ বারিক সানার ছেলে।

‎​স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির মধ্যে জমিতে ধান রোপণ করছিলেন হারুন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎​এদিকে এ ঘটনার পর থেকে সরকারি উদ্যোগে স্থাপন করা বজ্রনিরোধক দণ্ডের (লাইটনিং এরস্টার) কার্যকারিতা ও মান নিয়ে ক্ষোভ এবং প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ইউনিয়ন পরিষদের সমন্বয়ে প্রতি বছর লাখ লাখ টাকা ব্যয়ে এসব বজ্রনিরোধক দণ্ড স্থাপন করা হলেও তা বজ্রপাত রোধে কোনো কাজে আসছে না।

‎​স্থানীয় কৃষকদের দাবি, সরকারের এই ভালো উদ্যোগটি সঠিক নজরদারি ও নিম্নমানের উপাদানের কারণে মাঠ পর্যায়ে কোনো সুফল দিচ্ছে না। বজ্রপাতের সময় খোলা মাঠে কৃষকদের জীবন সুরক্ষায় এই প্রকল্পগুলোর সুষ্ঠু তদন্ত ও যথাযথ তদারকি জরুরি বলে মনে করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০