বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ আগস্ট ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও নিয়মাবলি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

আগামী ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হয়ে চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

সোমবার (২৪ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে।

এই তালিকা থেকে ১ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে প্রতিষ্ঠানগুলোকে।
জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য প্রতি পরীক্ষার্থীর ফি নির্ধারণ করা হয়েছে ৪শ টাকা।

এ ছাড়া কেন্দ্র ফি বাবদ আরও ২শ টাকা দিতে হবে অর্থাৎ একজন পরীক্ষার্থীকে মোট ৬শ টাকা ফি দিতে হবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর।
সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে পে-স্লিপ প্রিন্ট করে এই টাকা জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ‘ফাইনাল সাবমিট’ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রিন্ট করার অপশন সচল হবে।

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা মোট পাঁচটি বিষয়ে অনুষ্ঠিত হবে। বিষয়গুলো, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে পরীক্ষা দেওয়া যাবে। তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী থাকলে তাদের তালিকা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে হাতে হাতে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। অন্যথায় তারা ইংরেজি ভার্সনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না।

এ ছাড়া প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে ফরম পূরণ করতে হবে। ‘ফাইনাল সাবমিট’ সম্পন্ন না হলে কোনো অবস্থাতেই পরীক্ষার্থীর প্রবেশপত্র ইস্যু করা হবে না বলে সতর্ক করেছে শিক্ষা বোর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১০

১১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

১২

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৩

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

১৪

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১৫

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১৬

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১৭

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৮

এসিসির সভায় প্রথমবার তামিম

১৯

জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া&

২০
error: Content is protected !!