
ডেস্ক রিপোর্ট: অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ অঅগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের হলরুমে ফ্রি অ্যা গার্ল নেদারল্যান্ডস এবং জিম্যান’র সহযোগিতায় প্রোটেকশন অ্যান্ড সাইকোসোসাল ডেভেলপমেন্ট অব গার্লস ফ্রম এবুসিভ অ্যান্ড এক্সপ্লয়টেটিভ সিচুয়েশন প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
লাবসা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার কৃষ্ণা রানী বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্ট কো-অর্ডিনেটর এসএম আহসান উল্লাহ সরকার সভায় অংশগ্রহণকারীদের সামনে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কাঙ্ক্ষিত প্রত্যাশা তুলে ধরেন।
বক্তব্য রাখেন লাবসা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনিরুজ্জামান, ৫নং ওয়ার্ডের ইউপি কাজী মনিরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী হোসেন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল, মহিলা ইউপি সদস্য ফেরদৌসী ইসলাম মিষ্টি, মহিলা ইউপি সদস্য ফাহমিদা জামান মিতু, সাবেক ইউপি সদস্য মো. আবু তাহের, লাবসা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মেহেদী হাসান, ইমাম আব্দুল হাকিম প্রমুখ।
বক্তারা বলেন, শিশু সুরক্ষায় আমাদের পরিবার থেকেই শিক্ষা দিতে হবে। বিশেষ করে শিশুদের তাদের শরীর সম্পর্কে তাদের ভাল স্পর্শ এবং মন্দ স্পর্শ সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে। কারণ নির্যাতনকারী আমাদের দূরের কেউ নয়, নির্যাতনকারী আমাদের কাছের মানুষ। কাছের মানুষ দ্বারা এই ঘটনাগুলো বেশী ঘটে থাকে।
বক্তারা আরো বলেন, আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা যদি এই ঘটনাগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে সহিংস ঘটনা অনেকাংশে কমে যাবে। আমাদের পরিবার থেকেই সহিংসতার বিরুদ্ধে আমাদের যাত্রা শুরু করতে হবে।
মন্তব্য করুন