বাংলাদেশ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২১ আগস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে পর্যটকবাহী নৌকা ডুবি, ৯ জনকে জীবিত উদ্ধার করল নৌ পুলিশ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় সুন্দরবনের শিঙের টেক সংলগ্ন রায় নদীতে ডুবে যাওয়া পর্যটকবাহী একটি বোটসহ ৯ জনকে উদ্ধার করেছে আংটিহারা নৌ পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সুন্দরবন সংলগ্ন শিঙের টেকে ভ্রমণ শেষে পর্যটকবাহী বোটটি রায় নদী দিয়ে ফেরার সময় ডুবন্ত মরা গাছের ধাক্কায় পানিতে ডুবে যেতে শুরু করে। এ সময় বোটে থাকা পর্যটকরা বিপাকে পড়েন। এমতাবস্থায় কয়েকজন সাতরিয়ে কিনারে উঠতে সক্ষম হয়। এসময় জরুরী সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আংটিহারা নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত পর্যটকবাহী বোটসহ বোটে থাকা ৯ জনকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিকভাবে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এসময় উদ্ধার অভিযান পরিচালনা করেন, এস আই দিদারুল আলম, এএসআই মোঃ সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ ও হৃদয় তালুকদার।

উদ্ধারকৃত পর্যটকরা হলেন, নাঈম হোসেন (২২), রাকিবুল ইসলাম (১৮), মোঃ আশিক (২৫), মোঃ পলাশ হোসেন (২৩), মোঃ শাহিন (২৫), ইমামুল হোসেন (২৫), মোঃ গালিব (২৫), মোঃ আব্দুল্লাহ (২২) ও নৌকার মাঝি কিসমত আলী (৪৮)।

আংটিহার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফারুখ হোসেন জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি ৩ জন নৌকা ধরে নদীতে ভেসে আছে এবং বাকী ০৬ জন নদীর মধ্যে থাকা গাছের ডাল ধরে ঝুলে আছে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি ফিফার

সুন্দরবনে পর্যটকবাহী নৌকা ডুবি, ৯ জনকে জীবিত উদ্ধার করল নৌ পুলিশ

কালিগঞ্জে জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন

রতনপুরে চাঁদাবাজ, দখলবাজ ও মাদকবিরোধী র‍্যালি

সংস্কারের নামে খুঁড়ে ফেলে রাখা সড়কে চার বছর ধরে ভোগান্তি!

প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু

সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর থানার নবাগত ওসির মতবিনিময়

গোয়ালপোতায় দুই শিশুকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

১০

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১১

নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

১৪

তালায় গোয়াল ঘর থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার

১৫

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

১৬

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

১৭

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

১৯

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

২০
error: Content is protected !!