বাংলাদেশ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২১ আগস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি ফিফার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার। পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্কিত ব্যানার প্রদর্শনের ঘটনায় বড় অঙ্কের জরিমানা করা হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ)।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি সবচেয়ে বড় শাস্তি দিয়েছে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে। তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। একই অঙ্কের জরিমানাসহ সাত ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা।

অন্যদিকে থিয়াগো আলমাদাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকে ৩০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।

এছাড়া আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা।

এই ঘটনায় স্পেনের খেলোয়াড় গাভিকেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার জরিমানা ৩০ হাজার মার্কিন ডলার।

এদিকে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে একটি ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা। ব্যানারে লেখা ছিল, ‘Las Malvinas son Argentinas’, যার অর্থ ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’।

তবে শুধু ওই ব্যানার প্রদর্শনের জন্যই জরিমানা করা হয়নি। বিশ্বকাপের অন্যান্য ম্যাচেও আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে ফিফার বৈষম্যবিরোধী বিধি লঙ্ঘনের অভিযোগ ছিল। এসব ঘটনায়ও এএফএকে দায়ী করা হয়েছে।

শাস্তির অংশ হিসেবে আর্জেন্টিনার পরবর্তী ঘরের মাঠের ম্যাচে দর্শক ধারণক্ষমতার ৫০ শতাংশ ব্যবহার করা যাবে। আরও একটি ম্যাচেও ৫০ শতাংশ দর্শক-সীমা আরোপ করা হয়েছে, তবে সেটি আপাতত স্থগিত থাকবে।

ফিফা জানিয়েছে, এএফএর ওপর আরোপিত জরিমানার ১ লাখ মার্কিন ডলারও স্থগিত করা হয়েছে। ফলে ভবিষ্যতে একই ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটলে স্থগিত শাস্তি কার্যকর হতে পারে।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলোয়াড়দের আচরণ, সমর্থকদের বৈষম্যমূলক কর্মকাণ্ড এবং রাজনৈতিক বার্তা প্রদর্শনের বিষয়টি যে ফিফা কঠোরভাবে দেখছে, এই শাস্তি তারই আরেকটি উদাহরণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি ফিফার

সুন্দরবনে পর্যটকবাহী নৌকা ডুবি, ৯ জনকে জীবিত উদ্ধার করল নৌ পুলিশ

কালিগঞ্জে জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন

রতনপুরে চাঁদাবাজ, দখলবাজ ও মাদকবিরোধী র‍্যালি

সংস্কারের নামে খুঁড়ে ফেলে রাখা সড়কে চার বছর ধরে ভোগান্তি!

প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু

সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর থানার নবাগত ওসির মতবিনিময়

গোয়ালপোতায় দুই শিশুকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

১০

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১১

নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

১৪

তালায় গোয়াল ঘর থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার

১৫

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

১৬

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

১৭

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

১৯

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

২০
error: Content is protected !!