
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আয়োজনে রতনপুর বাজারে চাঁদাবাজ, দখলবাজ ও মাদকবিরোধী র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৪টায় রতনপুর বাজার চত্বরে রতনপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু’র সভাপতিত্বে ও উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুল রহমান ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতা শেখ জাকির, উপজেলা জাসাস এর আহ্বায়ক জি এম মুর্শিদ আলী, রতনপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক শৈয়েবুর রহমান, সদস্য সচিব ফিরোজ হোসেন, ধলবাড়িয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক শরিফুল হালদার, সদস্য সচিব সুব্রত কুমার খাঁ প্রমুখ।
মন্তব্য করুন