বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ আগস্ট ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন শিক্ষা পরিষদ।

শুক্রবার (২১ আগস্ট) সকালে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সভাপতি মো. সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এ.এফ.এম. এনামুল হক, মিশনের সাধারণ সম্পাদক ডা. মো. নজরুল ইসলাম এবং নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন শিক্ষা পরিষদের আহ্বায়ক মো. ইউনুস।

এছাড়া মিশনের কর্মকর্তা আমজাদ চৌধুরী, আবুল ফজল, বুলবুল হক, আনিসুজ্জামান খোকনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষকদের মধ্যে মো. আব্দুল্লাহ, মো. আনোয়ারুল হক, আ. মুঈদ, আব্দুল মোনায়েম, আহছান কবির টুটুল, মাহবুবুর রহমান, শ্রী কুমার বসাক, আলমগীর কবির, মো. মহাসিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো ফলাফল অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ সাফল্যকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের সুনাম ও কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, ভালো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে শিক্ষার্থীদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই জীবনের চূড়ান্ত সাফল্য নয়; জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, নৈতিকতা ও দেশপ্রেম ধারণ করে সমাজ ও রাষ্ট্রের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট, বই ও ফুল তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

২

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৩

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

৪

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

৫

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

৬

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

৭

দিল্লিতে মমতা আটক

৮

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

৯

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১০

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১১

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১২

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৩

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

১৪

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১৫

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

১৬

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

১৭

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

১৮

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

১৯

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

২০