বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ আগস্ট ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোয়ালপোতায় দুই শিশুকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩

ডেস্ক রিপোর্ট: ‎পাটকেলঘাটার গোয়ালপোতা গ্রামে দুই শিশুকে কোমল পানীয়র সাথে চেতনানাশক খাইয়ে অচেতন পূর্বক ঘরে থাকা নগদ ৩৩ হাজার টাকা, একটি সোনার আংটি ও কিছু রূপার গহনা চুরির খবর পাওয়া গেছে। এ ঘটনায় অচেতন হয়ে পড়া দুই শিশুসহ ৩ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎জানা গেছে, গোয়ালপোতা গ্রামের আলমগীর গাজী বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঘেরের মাছ বিক্রির জন্য বিনেরপোতায় মাছের আড়তে এবং তার স্ত্রী বাড়ির পাশে ঘাস কাটতে যান। বেলা ১১টার দিকে ওই গ্রামের মহসিন গাজীর ছেলে মহররম গাজীসহ অজ্ঞাত আরও ৩জন ব্যক্তি ওই বাড়িতে যান এবং বাড়িতে অবস্থানকারী শিশু লামিয়া খাতুন (১৪) ও লামিম হাসান (৭) কে কৌশলে কোমল পানীয়র সাথে চেতনানাশক খাওয়ান। এতে তারা অচেতন হয়ে পড়লে প্রতারকরা ঘরের ভিতর ঢুকে তালা ভেঙে নগদ তেত্রিশ হাজার টাকাসহ একটি সোনার আংটি ও কিছু রূপার গহনা চুরি করে নিয়ে যায়। কিছুক্ষণ পরে গৃহকর্তা বাড়িতে এসে তাদের দুই ভাই বোনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি পরীক্ষার জন্য তার মা হাসিনা বেগম পাশে থাকা ওই পানীয় খাওয়ার পর তিনিও অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক তাদের তিনজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এঘটনায় ভুক্তভোগী গৃহকর্তা আলমগীর গাজী পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পাওয়ার বিষয়টি পাটকেলঘাটা থানা পুলিশ নিশ্চিত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০