বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২১ আগস্ট ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর থানার নবাগত ওসির মতবিনিময়

উপকূলীয় প্রতিনিধি: সুন্দরবন প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাফিউল ইসলাম পাটোয়ারী।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন।

এসময় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষের সেবা ও নিরাপত্তার বিষয়ে শ্যামনগর থানার ওসি মো. সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, শ্যামনগর থানাকে মাদকমুক্তকরণসহ সকল অপরাধ দমন করে একটি সুন্দর ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

এ লক্ষ্য বাস্তবায়নে তিনি স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সুন্দরবন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক স.ম. ওসমান গনী সোহাগের সঞ্চালনায়
বক্তব্য রাখেন ও অংশ নেন সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আশিকুজ্জামান লিমন, আব্দুল কাদের, দীপক মিস্ত্রী, সিনিয়র সদস্য আইয়ুব আলী, জি এম রুস্তম আলী, আব্দুর রশিদ, আল আমিন গাজী, মো. ফজলুল হক, আহমেদ রাজু, ইয়াছিন আলম সুমন, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এদিকে, অনুষ্ঠানে নবাগত ওসিকে সংবর্ধনা প্রদানের পাশাপাশি কাঁকড়া রপ্তানিতে জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স এর ম্যানেজিং ডিরেক্টর মো. শহীদুল ইসলাম জুয়েলকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

২

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৩

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৪

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

৫

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৬

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৭

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

৮

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

৯

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১০

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১১

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১২

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

১৩

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

১৪

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১৫

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১৬

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৭

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

১৮

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির কমিটি ঘোষণা: সান্টু চৌধুরী সভাপতি, রনজু সম্পাদক

১৯

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে সাবেক কাউন্সিলর সাগরের খাদ্য সামগ্রী বিতরণ

২০