বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২০ আগস্ট ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে রূপান্তরের সহযোগিতায় ইয়ুথ ফর সুন্দরবনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারীর সভাপতিত্বে এবং রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মিলন সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ নাজমুল হক, সুশীলনের পরিচালক আখতারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল এবং ট্রেনার খালিদ লামী।

কর্মশালায় প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব, পরিবেশ দূষণ রোধ, স্থানীয় পর্যায়ে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং দূষণ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

১

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

২

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৩

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

৪

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

৫

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

৬

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

৭

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

৮

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

৯

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১০

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১১

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১২

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৩

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১৪

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

১৫

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

১৬

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

১৭

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

১৮

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

১৯

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

২০