বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ আগস্ট ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা শহরের রসুলপুরে পৌরসভা বাস্তবায়িত ড্রেন নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার বরাদ্দে ৯নং ওয়ার্ডে জেলা পরিষদের সামনে থেকে রসুলপুরের সাবেক মহিলা কমিশনার ফারহাদিবা খান সাথির বাড়ির পাশ দিয়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে। তিন মাস পূর্বে ঠিকাদারী প্রতিষ্ঠান মনির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ড্রেন নির্মাণের কাজও শুরু করে । কিন্তু প্রকল্প এলাকার রকিব ড্রাইভারের বাড়ির সামনে কাজে বাধা দিচ্ছে রকিব, তার ছেলে আলমগীর ও নার্গিস বেগম। এতে কাজ থমকে দাড়িয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, পৌরসভার নকশা অনুযায়ী কাজ চলছিল। কিন্তু স্থানীয় আফতাব মাস্টারের মেয়ে নার্গিস বেগম, রকিব ও তার ছেলে আলমগীর নির্মাণ কাজে বাধা দেয়। পরে ঠিকাদারী প্রতিষ্ঠান রকিব ড্রাইভারের বাড়ির সামনের অংশে প্রায় ১০০ ফুট জায়গা বাদ রেখে অন্যত্র কাজ করছে।

সরেজমিনে দেখা গেছে, রাস্তার পূর্বপাশে ডাক্তার আজিজুর রহমানের বাড়ি এবং পশ্চিম পাশে রকিব ড্রাইভারের বাড়ি। মূলত রাস্তার পশ্চিমপাশে পৌরসভার জায়গায় নকশা অনুযায়ী কাজ করলে ড্রেনটি সোজা থাকবে। কিন্তু রাস্তার পশ্চিমপাশে পৌসভার জায়গা স্থানীয়রা ব্যক্তিগত জায়গা হিসেবে দখলে রাখার উদ্দেশ্যে সোজা ড্রেন ঘুরিয়ে বাকা করে নির্মাণের তাগিদ দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।

এ ব্যাপারে সাব ঠিকাদার সোহেল জানান, জেলা পরিষদের সামনে থেকে সাথি কমিশনারের বাড়ি পর্যন্ত ৫৯৭ মিটার কাজের দায়িত্ব নিয়েছি। পৌরসভা যেভাবে দেখিয়ে দেবে আমরা সে ভাবে কাজ করবো। রসুলপুরের এক জায়গায় কয়েক জনের বাধার মুখে বনবিভাগের সামনে কাজ বন্ধ রয়েছে। কাজ বন্ধ করে মালামাল ফেলে রাখার কারণে আমাদের ক্ষতি হচ্ছে।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান মনির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের ইমরান হোসেন বলেন, রসুলপুরে ড্রেন নির্মাণে দুটি পক্ষ তৈরি হয়েছে। একটি পক্ষ ড্রেনটি সোজা চাচ্ছে, অন্য পক্ষ ড্রেনটি একটু ঘুরিয়ে নির্মাণ করতে বলছে। পৌরসভা কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার কারণে কাজে লেট হচ্ছে। আর যত লেট হচ্ছে, বিষয়টি তত জটিল হচ্ছে।

এ ব্যাপারে, পৌরসভার সহকারী প্রকৌশলী মহব্বত হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

২

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

৩

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

৪

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৫

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৬

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৭

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৮

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৯

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

১০

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

১১

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১২

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১৪

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৫

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৬

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৭

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৮

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৯

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

২০