বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ আগস্ট ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

ডেস্ক রিপোর্ট: বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় সাতক্ষীরায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাড. আকবর আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু।

এ সময় অ্যাড. ফেরদৌসি আরা লুচি, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. মোস্তফা জামান, অ্যাড. শামিমা পারভিন মিঠু, অ্যাড. মিজানুর রহমান বাপ্পী, অ্যাড. শাহরিয়ার হাসিব, অ্যাড. জি এম ফিরোজ আহমেদ, অ্যাড. সরদার সাইফ, অ্যাড. আলতাফ হোসেন, অ্যাড. জালাল উদ্দীন, অ্যাড. আকরাম হোসেন, অ্যাড. মাকফুর রহমান, অ্যাড. সুনিল কুমার, অ্যাড. সলাম , অ্যাড. সিরাজুল ইসলাম, অ্যাড. এস এম ইব্রাহিম হোসেন, অ্যাড. শিহাব মাসউদ সাচ্চু, অ্যাড. ইমরান শাওন, অ্যাড. আব্দুল জলিল (৩), অ্যাড. তোহা কামাল উদদীন হিরা, অ্যাড. আসাদুর বাবু , অ্যাড. আজিজুল হক, অ্যাড. সোহরাব হোসে বাবলু , অ্যাড. সাইফুল ইসলাম, অ্যাড. সোহরাব হোসাইন সুজন, অ্যাড. তারিক ইকবাল অপু, অ্যাড. জাফরুল্লাহ, অ্যাড. বিউটি খাতুন, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর শাহাজান, অ্যাড. মিজানুর রহমান বাবলু, অ্যাড. আব্দুল করিম, অ্যাড. শাহাদাত হোসেন, অ্যাড. আবুল হাসান প্রমুখ।

সমাবেশে বক্তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবীর রিজভীকে নতুন দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১০

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১১

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১২

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৩

এসিসির সভায় প্রথমবার তামিম

১৪

জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া&

১৫

ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

১৬

দাসত্বের দাগ, ঔপনিবেশিক জুলুম ও চা-শ্রমিকদের মুক্তি || পাভেল পার্থ 

১৭

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে রায় ঘোষণা চলছে

১৮

সাব্বিরের ঝড়ো ব্যাটে বাংলাদেশ এইচপির জয়

১৯

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

২০
error: Content is protected !!