বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ আগস্ট ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

স্পোর্টস ডেস্ক: কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলে নতুন একাধিক মাইলফলকে নাম লেখালেন ঋষভ পন্ত। ছক্কার রেকর্ডে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ছক্কার মালিক এখন এই ভারতীয় উইকেটকিপার-ব্যাটার।

একই ম্যাচে দেশের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বর্তমান দলপতি শুভমান গিলের দুটি বড় রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।
ভারতের প্রথম ইনিংসে ৮৯ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৩ রানের কার্যকর ইনিংস খেলেন পান্ত।

এই দুই ছক্কার ওপর ভর করেই মাত্র ৫২ টেস্টে তার মোট ছক্কার সংখ্যা দাঁড়াল ১০২-এ। গিলক্রিস্ট ৯৬ টেস্টে করেছিলেন ১০০টি ছক্কা; অর্থাৎ প্রায় অর্ধেক ম্যাচ খেলেই অজি কিংবদন্তিকে টপকে গেলেন পান্ত।

আগের টেস্টেই প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। টেস্টে সর্বোচ্চ ছক্কার সর্বকালের তালিকায় তার ওপরে আছেন কেবল ইংল্যান্ডের বেন স্টোকস (১২২ টেস্টে ১৩৮ ছক্কা) ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম (১০১ টেস্টে ১০৭ ছক্কা)।

ছক্কার রেকর্ডের পাশাপাশি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি বড় কীর্তিও ভেঙেছেন পন্ত। বিদেশের মাটিতে (অ্যাওয়ে বা নিউট্রাল ভেন্যুতে) ভারতের উইকেটকিপার-ব্যাটার হিসেবে এখন সর্বোচ্চ টেস্ট রানের মালিক তিনি। ৩৬টি অ্যাওয়ে টেস্টের ৬৪ ইনিংসে ৪১.৫৪ গড়ে পান্তের সংগ্রহ দাঁড়িয়েছে ২৫৩৪ রান, যার মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ১১টি ফিফটি। আগের রেকর্ডধারী ধোনি ৪৮টি অ্যাওয়ে টেস্টে ১টি শতক ও ১৮টি ফিফটিতে করেছিলেন ২৪৯৬ রান।

রেকর্ডের এই ধারাবাহিকতায় বর্তমান ভারত অধিনায়ক শুভমান গিলকেও পেছনে ফেলেছেন পন্ত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ইতিহাসে এখন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক এই বাঁহাতি ব্যাটার। ডব্লিউটিসির ৭৪ ইনিংসে ৪২.১১ গড়ে পন্তের ঝুলিতে জমা হয়েছে ২৯৪৮ রান, যেখানে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ১৮টি হাফসেঞ্চুরি। এতদিন ২৯১৭ রান নিয়ে এই তালিকার শীর্ষে ছিলেন শুভমান গিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১০

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১১

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১২

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৩

এসিসির সভায় প্রথমবার তামিম

১৪

জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া&

১৫

ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

১৬

দাসত্বের দাগ, ঔপনিবেশিক জুলুম ও চা-শ্রমিকদের মুক্তি || পাভেল পার্থ 

১৭

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে রায় ঘোষণা চলছে

১৮

সাব্বিরের ঝড়ো ব্যাটে বাংলাদেশ এইচপির জয়

১৯

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

২০
error: Content is protected !!