বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ আগস্ট ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

ডেস্ক রিপোর্ট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবং রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবহন কাউন্টারের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা বিএনপির নেতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, বিএনপি নেতা আহসানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা তাঁতীদলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, জেলা ছাত্র দলের সভাপতি আবু রায়হান, জেলা যুবদলের সাবেক সহসমন্বয়ক আলিমুজ্জামান আলিম, ফরিদ উদ্দিন প্রমুখ।

মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১০

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১১

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১২

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৩

এসিসির সভায় প্রথমবার তামিম

১৪

জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া&

১৫

ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

১৬

দাসত্বের দাগ, ঔপনিবেশিক জুলুম ও চা-শ্রমিকদের মুক্তি || পাভেল পার্থ 

১৭

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে রায় ঘোষণা চলছে

১৮

সাব্বিরের ঝড়ো ব্যাটে বাংলাদেশ এইচপির জয়

১৯

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

২০
error: Content is protected !!