বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ অক্টোবর ২০২৪, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সমাজে সৎ যোগ্য ও দক্ষ লোক তৈরী করতে হবে: ইজ্জত উল্লাহ

ডেস্ক রিপোর্ট: জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ বলেছেন, আল্লাহ প্রদত্ত ও রাসূল (স.) প্রদর্শিত পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। শুধুমাত্র ইসলামই জনগণকে তার প্রকৃত নাগরিক অধিকারের নিশ্চয়তা প্রদান করে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জামায়াত আয়োজিত উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশারের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এবং খুলনা অঞ্চলের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।

সম্মেলনে অন্যদের মধ্যে সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, শেখ নুরুল হুদা, সেক্রটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, মাহবুবুল আলম, প্রভাষক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিদ সদস্যবৃন্দ, ছাত্র শিবিরের শহর ও জেলা সভাপতি, উপজেলা জামায়াতের আমীর, সেক্রটারি, ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে ইজ্জত উল্লাহ আরো বলেন, দেশের বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্র চলছে। জামায়াত দেশের মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, সমাজের সকল সেক্টরে সৎ, যোগ্য ও দক্ষ লোক তৈরী করতে হবে। জামায়াত কর্মী মানেই সমাজকর্মী ফলে সামাজিক কাজের মাধ্যমে মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছাতে জামায়াতকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০