বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ জুন ২০২৩, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আদি যমুনা নদী দখল করে নির্মিত ৩ তলা ভবন গুড়িয়ে দিল পাউবো

সিনিয়র করেসপন্ডেন্ট: সাতক্ষীরার শ্যামনগরে আদি যমুনা নদী দখল করে গড়ে তোলা সুউচ্চ তিন তলা ভবন গুড়িয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

প্রশাসনের সহযোগিতা নিয়ে শনিবার (১০ জুন) দুপুরের পর বুলডোজার ও এস্কেভেটর ব্যবহার করে অবৈধভাবে নির্মিত ওই ভবন ভাঙার কাজ শুরু হয়।

যমুনা নদীর উপর নির্মিত যাবতীয় অবৈধ স্থাপনা অপসারণের জন্য প্রায় দুই দশক ধরে দাবি জানিয়ে আসছিল শ্যামনগরবাসী।

শনিবার নকিপুর বাজারের প্রবেশদ্বারে শ্যামনগর বাসস্ট্যান্ড সংলগ্ন অংশে গড়ে তোলা নীলকমল নামীয় তিন তলা ভবন ভাঙার কাজ শুরু হলে সর্বত্র হৈচৈ পড়ে যায়। স্থানীয় ইউপি সদস্য মলয় কুমার গায়েন ঝন্টুর মালিকাধীন ঐ ভবনসহ ডা. আকবর হোসেন ও সিরাজুল ইসলামসহ প্রভাবশালীদের অবৈধ স্থাপনা অপসারণ নিয়ে গত কয়েকদিন ধরে গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল।

ইতোমধ্যে উচ্ছেদ অভিযানের শুরুতে গত বৃহস্পতিবার দখলদারদের একটি পক্ষ সংবাদকর্মীসহ যমুনা বাঁচাও কমিটির সদস্যদের উপর হামলা করে। ওই ঘটনায় সাতজনের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়েরের পর থেকে মলয় কুমারসহ অন্যরা পলাতক থাকার মধ্যে শনিবার আবারও যমুনার উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে শ্যামনগর থেকে কালিগঞ্জ পর্যন্ত ১৯ কিলোমিটার দীর্ঘ আদি যমুনা নদী পুনঃখনন কার্যক্রম শুরু হয়। প্রায় ১৭ কিলোমিটার নির্বিঘেœ অবৈধ দখলমুক্তসহ পুনঃখনন সম্পন্ন হলেও শ্যামনগর সদরে প্রভাবশালীদের কারণন প্রায় দুই কিলোমিটার এলাকার খনন কাজ আটকে যায়। পৌণে চার কোটি টাকা ব্যয়ে যমুনা নদী পুনঃখনন কাজ তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী তম্ময় হালদারের বিরুদ্ধে প্রভাবশালীদের পক্ষাবলম্বনের অভিযোগ উঠলে তাকে বদলী করা হয়।

যমুনা বাঁচাও কমিটির সদস্যসহ শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বলেন, শ্যামনগরবাসীকে স্থায়ী জলাবদ্ধতা থেকে বাঁচাতে সমগ্র যুমনা দখলমুক্ত করার বিকল্প নেই।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন জানান, যমুনার উপর ছোট বড় কোন অবৈধ স্থাপনা রাখা হবে না। যাবতীয় অবৈধ স্থাপনা উচ্ছেদের পর অবশিষ্ট অংশ পুনঃখনন শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

১০

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

১১

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১২

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১৩

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১৪

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৫

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৬

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৭

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৮

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৯

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

২০
error: Content is protected !!