বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ আগস্ট ২০২৩, ১২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইমরানের সঙ্গে কারাগারে দেখা করলেন স্ত্রী বুশরা বিবি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দেশটির পাঞ্জাবের অ্যাটক কারাগারে গিয়ে ইমরানের সঙ্গে বুশরা সাক্ষাৎ করেন।
৫ আগস্ট তোশাখানা মামলায় ইমরানকে গ্রেপ্তারের পর এই প্রথম সাক্ষাৎ করলেন বুশরা বিবি। খবর জিও নিউজ।

আইনজীবীদের দল ছাড়াই ইমরানের সঙ্গে একান্তে কথা বলেন বুশরা। প্রায় এক ঘণ্টার মতো তাদের মধ্যে আলাপ হয়। আইনজীবী নাঈম পানঝোথা, শের আফজাল মারওয়াত ও আলি ইয়াজ বাটার ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি।

পানঝোথা জানান, বুশরা বিবি ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছিলেন।

সূত্র জানায়, আদালতের আদেশ দেখানোর পরও পিটিআই চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি আইনজীবীরা। ফলে তাদের কারাগারের বাইরেই থাকতে হয়।

খানের স্ত্রী সাক্ষাৎ শেষে লাহোর চলে যান বলে জানায় সূত্রটি।

তোশাখানা মামলায় সাজা পাওয়ার পর পর লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার হন ইমরান খান। ২০১৮-২০২২ সাল সময়ে ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় উপহার কেনা-বেচার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। তোশাখানা মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে ইমরানের দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০