বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ অক্টোবর ২০২৩, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পৃথিবী বাঁচাতে জীবাশ্ম জ্বালানি ও ভুয়া প্রযুক্তিতে জেরা’র বিনিয়োগ বন্ধের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আগামী প্রজন্ম ও পৃথিবী বাঁচাতে জীবাশ্ম জ্বালানি ও ভুয়া প্রযুক্তিতে জেরা’র বিনিয়োগ বন্ধ করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ-সাতক্ষীরা, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলোজি অ্যান্ড ডেভেলপমেন্টের (বিডবি-উজিইডি) উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, প্রফেসর মোজাম্মেল হোসেন, ভূমিহীন নেতা আবদুস সামাদ, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, উন্নয়নকর্মী সরদার গিয়াস উদ্দীন, শ্যামল কুমার বিশ^াস, মানবাধিকার কর্মী সাকিবুর রহমান বাবলা, দলিত নেতা গৌরপদ দাস, সাংবাদিক ফারুক রহমান, মেহেদী আলী সুজয়, যুব অধিকার কর্মী ও তরুণ রাজনৈতিক কর্মী রুবেল হোসেন, যুবনেতা হাবিবুল হাসান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জাপানের দুই জ্বালানি মোঘল টোকিও ইলেকট্রিক কোম্পানি (টেপকো) ও চুবু ইলেকট্রিক পাওয়ার কোম্পানির সমান অংশীদারিত্বে ২০১৫ সালে জেরা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার মাত্র আট বছরের মধ্যে কোম্পানিটির বিদু্যুৎ উৎপাদন ক্ষমতা ৬৭ হাজার মেগাওয়াটে পৌঁছে গেছে। বর্তমান পৃথিবীর সব থেকে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর মধ্যে জেরা অন্যতম। ‘নতুন যুগের জাপানি জ্বালানি’ শ্লোগান দিয়ে কার্যক্রম শুরু করলেও জীবাশ্ম জ্বালানিতে ক্রমবর্ধমান বিনিয়োগের মধ্য দিয়ে এটি ‘ডাইনোসর যুগের জ্বালানি কোাম্পানি হিসেবে পরিচিত হচ্ছে।

বাংলাদেশে এলএনজি টার্মিনাল এবং জীবাশ্ম গ্যাস, এলএনজি ও ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে জেরা’র ৪৮ কোটি ডলার বিনিয়োগ আছে। বাংলাদেশ ছাড়াও ভারত, ইন্দোনেশিয়া, কাতার, জার্মানি, তাইওয়ান, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মেক্সিকো, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে জেরা’র বিনিয়োগ রয়েছে। ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হবার পর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ প্রতিবছর গড়ে ২৪ শতাংশ হারে বাড়লেও জেরা’র বিনিয়োগ উল্টোদিকে বাড়ছে। এছাড়া সিসিএস প্রযুক্তি কার্বন নির্গমণ কমাতে পারবে, পৃথিবীতে এমন কোনো উদাহরণ এখনও প্রতিষ্ঠিত হয়নি। এ কারণেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশও জাপানের কাছ থেকে এ ধরনের প্রযুক্তি নিতে রাজি হয়নি।

সমাবেশে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা, সাধারণ নাগরিকদের সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য জীবাশ্ম জ্বালানি, বিশেষত এলএনজি অবকাঠামে থেকে সকল বিনিয়োগ প্রত্যাহার, নির্মাণাধীন ও প্রস্তাবিত সকল জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্প বাতিল, ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন করার জন্য পর্যাপ্ত বিনিয়োগ, পরিবেশ দূষণের ক্ষতিপূরণ বাবদ গ্রিনহাউস গ্যাস নির্গমনের মূল্য পরিশোধ এবং ৫. জেরা’র জ্বালানি প্রকল্প দ্বারা ক্ষতিগ্রস্ত স্থানীয় জনসাধারণকে ক্ষতিপূূরণ দেওয়ার দাবি জানানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০