বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ ডিসেম্বর ২০২৩, ৯:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কাভার্ড ভ্যানের নিচে চাপাপড়ে মোটর সাইকেল চালক নিহত

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল-যশোর মহাসড়কের শার্শার নাভারণে কাভার্ড ভ্যানের নিচে চাপাপড়ে আশরাফুল আলম (৪০) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ পুরাতন বাজার আকিজ বিড়ি ফ‍্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল আলম শার্শা উপজেলার বসতপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। তিনি পেশায় শার্শা দলিল লেখক।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল আলম মোটরসাইকেল যোগে ঝিকরগাছা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে নাভারণ পুরাতন বাজার আকিজ বিড়ি ফ‍্যাক্টরির সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আশরাফুল মোটরসাইকেলসহ কাভার্ড ভ্যানের নিচে চলে গিয়ে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

২

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

৩

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

৫

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

৬

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

৭

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৮

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৯

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১০

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

১২

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

১৩

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

১৪

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১৫

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১৬

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১৭

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৮

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৯

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

২০