বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৪৯ রানেই অলআউট বাংলাদেশ, ফলো-অন করায়নি ভারত

স্পোর্টস ডেস্ক | দুটি সেশনও টিকতে পারল না বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ভারতীয় পেসারদের তোপের মুখে গুটিয়ে গেল ১৪৯ রানেই।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজের পর ব্যাটাররা ভারতে যেয়ে একরাশ হতাশাই উপহার দিলেন।

বাংলাদেশকে যদিও ফলো-অন করাচ্ছে না ভারত। আবার ব্যাটিংয়ে নামছে তারা। এর আগে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৩৭৬ রান।

প্রথম দিনের শেষটা দুর্দান্ত করে ভারত। রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার রেকর্ড জুটিতে বড় রানের পথে ছুটছিল তারা। দ্বিতীয় দিনে সেটিকে আর বাড়তে দেননি তাসকিন আহমেদ।

ইনিংসের কেবল তৃতীয় ওভারেই প্রথম উইকেট এনে দেন তিনি। তার বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন জাদেজা। ১২৪ বলে ৮৬ রান করেন তিনি, অশ্বিনের সঙ্গে ১৯৯ রানের জুটি ভাঙে তার। বাংলাদেশের বিপক্ষে পঞ্চম সর্বোচ্চ রানের জুটি গড়েন অশ্বিন ও জাদেজা।

রেকর্ড জুটি ভাঙার পর ভারতকে অলআউট করতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। ৩০ বলে ১৭ রান করা আকাশ দ্বীপ ক্যাচ দেন মিড অফে দাঁড়ানো শান্তর হাতে, এই উইকেটও পান তাসকিন।

এক ওভার পর সেঞ্চুরিয়ান অশ্বিনকেও আউট করেন তিনি। ১৩৩ বলে ১১৩ রান করে মিড অফে ক্যাচ দেন অশ্বিন। এরপর শেষ উইকেট হিসেবে বুমরাহকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন হাসান মাহমুদ।

টানা দ্বিতীয় ইনিংসে ফাইফার পেলেন তিনি। পঞ্চম বোলার হিসেবে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট পান হাসান। ইনিংসে ৯টি উইকেটই নেন পেসাররা।

নিজেদের ইনিংসে নেমে বিপদে আছে বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে বোল্ড করেন জাসপ্রিত বুমরাহ। ওই পরিস্থিতি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন জাকির হাসান।

২২ বলে ৩ রান করে আকাশ দ্বীপের বলে বোল্ড হয়ে যান জাকির। পরের বলেই বোল্ড হয়ে যান মুমিনুল হক। তিন ব্যাটারকে হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ।

প্রথম সেশনে তিন উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয়টিতেও ঘুরে দাঁড়াতে পারেনি। দুই ওভার পরই সাজঘরে ফেরত যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩০ বলে ২০ রান করে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো বিরাট কোহলির হাতে ক্যাচ দেন তিনি।

পরের ওভারে ফেরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ১৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরত যান তিনি। এরপর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করেন লিটন দাস। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি।

৪২ বলে ২২ রান করে সাজঘরে ফেরত যান লিটন। তার বিদায়ের পর বোলারদের নিয়ে লড়াই শুরু হয় মেহেদী হাসান মিরাজের। কিন্তু ২২ বলে ৯ রান করে আউট হয়ে যান হাসান মাহমুদ। মিরাজ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৭ রান নিয়ে।

ভারতের হয়ে ৫০ রানে সর্বোচ্চ চারটি উইকেট নেন বুমরাহ। দুটি করে শিকার সিরাজ, আকাশ ও জাদেজার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

হাসানের ক্যারিয়ার সেরা ৬ উইকেট, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

পাইকগাছায় ভুল বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে আইনি নোটিশ

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

১০

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

১১

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

১২

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

১৩

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

১৪

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১৫

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১৬

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১৭

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৮

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৯

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

২০
error: Content is protected !!