বাংলাদেশ, শনিবার, ০৯ মে ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৮ মে ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দাপুটে ব্যাটিংয়ে ঢাকা টেস্টের প্রথম দিন বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট: একসময় মিরপুরের উইকেট মানেই ছিল ধীরগতির পিচ আর স্পিনারদের দাপট। ঘরের মাঠে বাংলাদেশ দলও নিজেদের পরিকল্পনা সাজাত মূলত স্পিননির্ভর কৌশলে।

একাধিক স্পিনার নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলাই ছিল প্রধান লক্ষ্য। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই ধারা।

এখন আর শুধু স্পিন সহায়ক উইকেটের ওপর নির্ভর করছে না টাইগাররা। মিরপুরেও তৈরি হচ্ছে এমন স্পোর্টিং উইকেট, যেখানে পেসারদের জন্য যেমন সহায়তা থাকে, তেমনি ব্যাটারদেরও দিতে হয় কঠিন পরীক্ষা।
এমনই এক উইকেটে শুক্রবার শুরু হয়েছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। আর প্রথম দিনের খেলা শেষে বেশ স্বস্তিতেই রয়েছে বাংলাদেশ।

শুরুতে ধাক্কা খেলেও দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩০১ রান তুলেছে স্বাগতিকরা। শেষ বিকেলে পাকিস্তানের নতুন বলের চ্যালেঞ্জ দারুণভাবে সামলেছেন অভিজ্ঞ দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস।
প্রথম দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। শনিবার সকালে মুশফিক-লিটনের জুটি যদি দলকে সাড়ে চারশ রানের কাছাকাছি নিয়ে যেতে পারে, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেওয়ার বড় সুযোগ তৈরি হবে টাইগারদের সামনে। প্রথম দিনের পারফরম্যান্সে সেই সম্ভাবনাই দেখা যাচ্ছে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ওপেনিংয়ে নামা মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম কেউই ইনিংস বড় করতে পারেননি। বিশেষ করে জয়কে বেশ অস্বস্তিতে দেখা যাচ্ছিল। দলীয় ৩১ রানেই ফিরে যান দুই ওপেনার। সাদমান করেন ১৩ রান, আর জয় থামেন ৮ রানে।

শুরুর ধাক্কা সামলাতে এরপর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দুটি দৃষ্টিনন্দন অন-ড্রাইভ খেলে জানান দেন বড় ইনিংস খেলার প্রস্তুতির কথা।

শেষ পর্যন্ত সেটিই সত্যি হয়েছে। মিরপুরের উইকেটে দারুণ নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে একের পর এক চমৎকার শট খেলতে খেলতে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি তুলে নেন শান্ত। মোহাম্মদ আব্বাসের মিডিয়াম পেস কভার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে স্পর্শ করেন তিন অঙ্কের মাইলফলক। যদিও সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি তিনি। আব্বাসের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হওয়ার আগে ১৩০ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার।

এর আগে মুমিনুল হককে সঙ্গে নিয়ে গড়েন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ তৃতীয় উইকেট জুটি। দুজন মিলে যোগ করেন ১৭০ রান। পাশাপাশি ব্যক্তিগতভাবেও ছুঁয়েছেন বেশ কয়েকটি মাইলফলক। শুক্রবারের আগে শান্তর টেস্ট ক্যারিয়ারে ছিল ৮টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি। অর্থাৎ ১৪ বার পঞ্চাশ পেরিয়ে ৮ বারই সেটিকে সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন তিনি। এবার সেই সংখ্যা দাঁড়াল ৯-এ।

টেস্টে শান্তর সেঞ্চুরি কনভারশন রেট এখন প্রায় ৬৪ শতাংশ। এই তালিকায় তার সামনে আছেন শুধু জর্জ হেডলি ও স্যার ডন ব্র্যাডম্যান। অধিনায়ক হিসেবেও ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। মুশফিক নেতৃত্বে ৬১ ইনিংসে করেছিলেন ৪টি সেঞ্চুরি, আর শান্ত মাত্র ৩০ ইনিংসেই তুলে নিয়েছেন ৫টি সেঞ্চুরি।

শান্ত আউট হওয়ার পর মুমিনুল ও মুশফিক আবারও এগিয়ে নিতে থাকেন দলকে। চতুর্থ উইকেটে দুজন যোগ করেন ৭৫ রান। তবে দিনের শেষ দিকে কিছুটা অস্বস্তিতে পড়েন মুমিনুল। সর্বশেষ ২১ ইনিংসে চারবার নব্বইয়ের ঘরে গিয়ে সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন তিনি। হয়তো সেই আক্ষেপই তাড়া করছিল তাকে। শেষ পর্যন্ত ২০০ বলে ১০ চার ও ৯১ রানের ইনিংস খেলে থামেন এই বাঁহাতি ব্যাটার।

মুমিনুল আউট হওয়ার সময় দিনের খেলা বাকি ছিল আরও ১৭ ওভার। তখন ক্রিজে আসেন লিটন দাস। আগে থেকেই সেট হয়ে থাকা মুশফিককে সঙ্গে নিয়ে শেষ বিকেলের কঠিন সময়টা সামলে দেন তিনি। বিশেষ করে ৮০ ওভারের পর পাকিস্তান নতুন বল নেওয়ায় কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে দ্বিতীয় নতুন বলের মাত্র ৫ ওভার পরই দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা।

দিন শেষে বাংলাদেশের সবচেয়ে বড় স্বস্তি, দুই অভিজ্ঞ ব্যাটার এখনও অপরাজিত। মুশফিক ৪৮ ও লিটন ৮ রানে ক্রিজে আছেন। শনিবার দ্বিতীয় দিনের প্রথম সেশন নিজেদের করে নিতে পারলে, ঢাকা টেস্টের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতেই চলে যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিলেন তৃণমূলের সাংসদ, এবার সুর পাল্টালেন রচনা!

আমল নষ্ট করে যেসব কাজ

মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

অনুসন্ধানী সাংবাদিকতায় লোভ সংবরণ, সময় নির্বাচন ও দলগত কাজ বড় বিষয়:শাহেদ মুহাম্মদ আলী

বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

ধৈর্যের পরীক্ষায় উতরে শতক হাঁকিয়ে শান্তর রেকর্ড

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু, শপথ নেবেন কাল

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

দাপুটে ব্যাটিংয়ে ঢাকা টেস্টের প্রথম দিন বাংলাদেশের

১০

৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে: আইনমন্ত্রী

১১

বহু নাটকীয়তার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে থালাপতি বিজয়

১২

ইরানের উপর্যুপরি হামলায় হরমুজ ছাড়লো মার্কিন যুদ্ধজাহাজ

১৩

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৪

২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু

১৫

ঈদুল আজহার ছুটি ৭ দিন

১৬

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ১৬ মে, লড়াই হবে হাড্ডাহাড্ডি

১৭

যশোরে ২৬টি সোনার বারসহ ৩ জন আটক

১৮

দ্রুততম সময়ে শ্যামনগরের গ্যারেজ বাজার-হরিনগর সড়কের কার্পেটিং সম্পন্ন, জনমনে স্বস্তি

১৯

রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705