বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৭ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ১৬ মে, লড়াই হবে হাড্ডাহাড্ডি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন আগামী ১৬ মে। শিক্ষক সমাজের অন্যতম এই সংগঠনের নেতৃত্ব নির্বাচনকে ঘিরে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা| ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চাইছেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ তিনটি পদে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে| সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে দু’জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন| এবারের নির্বাচনে উপজেলার প্রায় ৮০০ জন শিক্ষক প্রতিনিধি ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন| আগামী ১৬ মে তালা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে|

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম এবং কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার|

সাধারণ সম্পাদক পদে লড়ছেন কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিদায়ী সাধারণ সম্পাদক সজীবুদ্দৌলা এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন|

এছাড়া কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খলিশখালী মাগুরা কে এম এস সি কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার দাশ এবং ফলেয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ কবির|

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা| উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করছেন তারা| ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি| শিক্ষকদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার করছেন প্রার্থীরা|

সভাপতি প্রার্থী শেখ রেজাউল ইসলাম বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং শিক্ষক সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করাই হবে আমার মূল লক্ষ্য| নির্বাচিত হলে সকল শিক্ষককে সঙ্গে নিয়ে কাজ করবো|

সাধারণ সম্পাদক প্রার্থী সজীবুদ্দৌলা বলেন, গত মেয়াদে শিক্ষকদের স্বার্থ রক্ষায় কাজ করেছি| অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে এবং শিক্ষক সমাজের কল্যাণে ধারাবাহিকতা বজায় রাখতে আবারও সবার সমর্থন চাইছি|

প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার বলেন, শিক্ষকদের মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই| নির্বাচিত হলে শিক্ষক সমাজের দাবি-দাওয়া বাস্তবায়ন এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করবো|

সাধারণ সম্পাদক প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, তরুণ ও অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে একটি কার্যকর ও জবাবদিহিমূলক সংগঠন গড়ে তুলতে চাই| শিক্ষক সমাজের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি|

এদিকে সাধারণ শিক্ষকদের মাঝেও নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে| বিদ্যালয়ের শিক্ষক কক্ষ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই নির্বাচন|

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ১৬ মে, লড়াই হবে হাড্ডাহাড্ডি

যশোরে ২৬টি সোনার বারসহ ৩ জন আটক

দ্রুততম সময়ে শ্যামনগরের গ্যারেজ বাজার-হরিনগর সড়কের কার্পেটিং সম্পন্ন, জনমনে স্বস্তি

রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

বদলির সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষকরাও, নীতিমালা অনুমোদন

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন

১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট

১০

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেটারসহ ৫ জনকে সাজা

১১

সাতক্ষীরায় শিক্ষ‌কের সা‌থে অশালীন আচর‌ণের কল‌ রেকর্ড ফাঁস, বি‌ক্ষোভের মু‌খে কো‌চিং সেন্টার সিলগালা

১২

বিএসজেএ মিডিয়া কাপ: দৈনিক কালবেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি

১৩

পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী ৪২ মুসলিম প্রার্থী, একজনও নেই বিজেপির

১৪

সাগর-রুনি হত্যার প্রতিবেদন ১২৬ বার পেছালো

১৫

একদিনে হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

১৬

শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

১৭

ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন

১৮

কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি?

১৯

ভোট পরবর্তী সহিংসতা : পশ্চিমবঙ্গে এ পর্যন্ত নিহত ৪, গ্রেপ্তার ৪ শতাধিক

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705